চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাস্তুল’ টিম এখন মস্কোতে, মঙ্গলবার প্রিমিয়ার

মস্কোতে ‘মাস্তুল’ টিমের সংবাদ সম্মেলন সোমবার সন্ধ্যায়, মঙ্গলবার সন্ধ্যায় সিনেমার বিশ্বপ্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 21, এপ্রিল 2025
in বিনোদন
A A
মস্কোতে প্রিমিয়ার অনুষ্ঠানে সাংবাদিক ও দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ দিনব্যাপী শুরু হয়েছে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসব হিসেবে খ্যাত ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৪৭তম আসর। যে উৎসবে বাংলাদেশি চলচ্চিত্র ‘মাস্তুল’ এর আন্তর্জাতিক প্রিমিয়ার হতে যাচ্ছে মঙ্গলবার (২২ এপ্রিল)। এরমধ্য দিয়ে প্রথমবারের মতো বৈশ্বিক দর্শকদের সামনে উন্মুক্ত হবে চলচ্চিত্রটি!

এবারের মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে ১৭ এপ্রিল, উৎসবের পর্দা নামবে ২৪ এপ্রিল। উৎসবে প্রতিযোগিতা বিভাগে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র ‘মাস্তুল’-এর রয়েছে দুটি শো। এর একটি মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টায়, এবং অন্যটি বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১১টায়!

উৎসবে যোগ দিতে ঢাকা ছেড়ে গেছেন নির্মাতাসহ চার জন শিল্পী ও কলাকুশলী

উৎসবে যোগ দিতে রবিবার (২০ এপ্রিল) রাতে ঢাকা ছেড়েছেন ‘মাস্তুল’ নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান, ছবির চিত্রগ্রাহক মোহাম্মদ আরিফুজ্জামান এবং ‘মাস্তুল’-এর প্রধান দুই অভিনেতা ফজলুর রহমান বাবু ও দীপক সুমন। সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় সাড়ে ৯টায় রয়েছে ‘মাস্তুল’ টিম এর সংবাদ সম্মেলন। যেখানে বিশ্বের খ্যাতনামা চলচ্চিত্র বিষয়ক সাংবাদিক, সমালোচকদের মুখোমুখি হবেন তারা।

মস্কোতে ‘মাস্তুল’ এর প্রিমিয়ার নিয়ে পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান বলেন, “মস্কোর মতো একটি ঐতিহাসিক আন্তর্জাতিক উৎসবে ‘মাস্তুল’-এর নির্বাচিত হওয়া শুধু আমাদের টিমের জন্য নয়, বরং বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের জন্যও গর্বের বিষয়। আশা করছি, আন্তর্জাতিক দর্শকদের কাছে এই গল্পটি এক ভিন্ন অভিজ্ঞতা এনে দেবে।”

নৌকার পাশে একজন ব্যক্তি কাঁদছেন বা ব্যথা অনুভব করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

নূরুজ্জামান জানান, ২২ এপ্রিলের প্রিমিয়ারসহ ২৪ এপ্রিলের সমাপনী অনুষ্ঠান এবং একই দিনে ‘মাস্তুল’-এর অন্য প্রদর্শনীতেও তিনি এবং তার টিম উপস্থিত থাকবেন। পরে আগামি সপ্তাহে ঢাকায় ফিরবেন।

‘মাস্তুল’ একটি ভিন্নধর্মী ও মানবিক গল্পে নির্মিত ফিচার ফিল্ম, যেখানে কেন্দ্রীয় চরিত্রগুলো জাহাজে অবস্থানরত নাবিকদের জীবন ও তাদের ভাসমান বাস্তবতাকে ঘিরে আবর্তিত হয়। প্রায় পুরো চলচ্চিত্রের দৃশ্যধারণ হয়েছে একটি জাহাজের অভ্যন্তরে, যা একে আলাদা আবহ এবং চিত্রভাষা প্রদান করেছে। সিনেমায় ফজলুর রহমান বাবু, দীপক সুমন ছাড়াও অভিনয় করেছেন আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যাসহ অনেকে।

মস্কোতে 'মাস্তুল' টিমের প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও অভিনেতা-অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসব হিসেবে খ্যাত, যার যাত্রা শুরু হয়েছিল ১৯৩৫ সালে। ১৯৫৯ সাল থেকে এটি নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে, এবং ১৯৯৯ সাল থেকে এটি বার্ষিক উৎসবে রূপ নেয়।

Tags: আমিনুর রহমান মুকুলআরিফ হাসানদীপক সুমনপ্রিমিয়ারফজলুল রহমান বাবুমস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবমাস্তুললিড বিনোদনসিনেমা
Previous Post

শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের এনআইডি লক

Next Post

সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু গ্রেপ্তার

Next Post
সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু গ্রেপ্তার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু গ্রেপ্তার

নেতৃবৃন্দের আলোচনা সভা, বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসেম্বরে নির্বাচন না হওয়ার কারণ দেখছে না বিএনপি: নজরুল ইসলাম খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT