ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা বিভাগ (ডিবি)।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১৯ সালে রমনা থানায় মনু ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে।









