চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থমাসকে কানাডায় ঢুকতে না দেয়ায় ঘানা সরকারের কঠোর সমালোচনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 অপরাহ্ন 13, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
গোলে জড়িত ঘানার ফুটবল খেলোয়াড়, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা। বিশ্বকাপ খেলতে আসা ঘানা দলের অন্যতম সদস্য থমাস পার্টিকে ঢুকতে দেবে না দেশটির সরকার। আবেদন করার পরও ভিসা না দেয়ার কথা জানিয়েছে কানাডা সরকার। এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে ঘানা সরকার।

বিশ্বকাপ খেলতে ঘানা ফুটবল দল ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। তাদের অনুশীলন ক্যাম্প করেছে বোস্টন শহরে। ব্লাক স্টারস টরন্টো শহরে তাদের গ্রুপপর্বের প্রথম ম্যাচ খেলবে। ভিসা জটিলতায় ম্যাচে খেলতে না পারার সম্ভাবনাই বেশি থমাসের।

ঘানার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ‘২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী ঘানার ফুটবল দল ‘ব্ল্যাক স্টারস’র গুরুত্বপূর্ণ সদস্য থমাস পার্টির ভিসা আবেদন প্রত্যাখ্যান করার মতো কানাডার স্বৈরাচারী ও অন্যায্য সিদ্ধান্তের বিষয়ে ঘানা সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করছে।’

‘আমাদের জানানো হয়েছে ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্ট (আইআরপিএ) ধারা এ-৩৬(১)(সি)-এর অধীনে অগ্রহণযোগ্যতার ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে।’

‘এ সিদ্ধান্তটি যুক্তরাজ্যে বিচারাধীন ফৌজদারি মামলার উপর ভিত্তি করে নেয়া হয়েছে যেখানে কোনো দণ্ডাদেশ বা বিচারিক দোষ ঘোষণা হয়নি। ঘানা সরকার নির্দোষিতার অনুমানের মৌলিক আইনি নীতিকে পুনঃনিশ্চিত করছে, যা গণতান্ত্রিক সমাজে ন্যায়বিচার ও যথাযথ প্রক্রিয়ার একটি ভিত্তিপ্রস্তর।’

ফিফা শুক্রবার নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র থমাসকে ভিসা দিয়েছে। কিন্তু টরন্টোতে যেতে পারবেন না। ফলে তাকে ঘানার প্রাথমিক অনুশীলন ক্যাম্প বোস্টনেই থাকতে হচ্ছে। এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ঘানার সরকার যারা ‘ন্যায্যতা এবং সাধারণ আইনের মৌলিক নীতিমালার স্বার্থে’ কানাডাকে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

গত বছরের জুলাইতে লন্ডনের মেট্রোপলিটান পুলিশ থমাসের বিরুদ্ধে পাঁচটি ধর্ষণ ও যৌন নিপীড়ন অভিযোগ আনে। এ বছরের ফেব্রুয়ারিতে ৩২ বর্ষী তারকার বিরুদ্ধে আরও দুটি অভিযোগ দায়ের করা হয়। পার্টি তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচারের অপেক্ষা করছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন।

Tags: কানাডাঘানাপার্টিফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলন্ডনলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

বিশ্বকাপের মাসকট সেজে মাদক ব্যবসায়ী ধরল পুলিশ

Next Post

জার্মানির প্রথম ম্যাচে যেমন হতে পারে একাদশ

Next Post
জার্মান ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে, বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির প্রথম ম্যাচে যেমন হতে পারে একাদশ

বাংলাদেশি ব্যক্তি বসে আছেন, সাধারণ পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সকালটা ব্রাজিল না মরক্কোর হবে, দেখা যাক: ইমতিয়াজ জনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT