চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের মাসকট সেজে মাদক ব্যবসায়ী ধরল পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 অপরাহ্ন 13, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপের মাসকটের মতো পোষাক পরিহিত ব্যক্তি ও পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে কাজে লাগিয়ে অভিনব এক অভিযান চালিয়েছে পেরুর জাতীয় পুলিশ। রাজধানী লিমায় এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের সময় কর্মকর্তারা ২০২৬ বিশ্বকাপের মাসকটের পোশাক পরে অভিযানে অংশ নেন।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে অভিযুক্ত ব্যক্তি বিশ্বকাপ ফুটবলের একনিষ্ঠ ভক্ত। সেই তথ্যকে কাজে লাগিয়ে কর্মকর্তারা বিশ্বকাপের মাসকট ‘ক্লাচ’ ও ‘ম্যাপল’-এর ছদ্মবেশ ধারণ করে তার বাড়ির কাছে পৌঁছান, যাতে কোনো সন্দেহের সৃষ্টি না হয়।

অভিযানের এক পর্যায়ে পুলিশ সদস্যরা বাড়ির প্রবেশপথ ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ভবনের ওপরের তলায় ধাওয়া করে সন্দেহভাজনকে আটক করা হয়।

তল্লাশির সময় বাড়ি থেকে একটি পিস্তল, একটি ছুরি এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে জব্দ করা সামগ্রীসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বিশ্বকাপের মাসকটের পোশাক পরে পুলিশের এই অভিযান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যদিও বিশ্বকাপের আবহে এমন ঘটনা নজর কেড়েছে, পেরু নিজেই এবারের বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি।

Tags: পেরুফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

আরআইবিএর আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ক্যাম্পাস

Next Post

থমাসকে কানাডায় ঢুকতে না দেয়ায় ঘানা সরকারের কঠোর সমালোচনা

Next Post
গোলে জড়িত ঘানার ফুটবল খেলোয়াড়, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

থমাসকে কানাডায় ঢুকতে না দেয়ায় ঘানা সরকারের কঠোর সমালোচনা

জার্মান ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে, বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির প্রথম ম্যাচে যেমন হতে পারে একাদশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT