চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯২ বছরের খরা ঘোচালেন তিন নারী রেফারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 পূর্বাহ্ন 02, ডিসেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্ব ফুটবল রেফারির তিন নারী নারী ফুটবল ম্যাচে দায়িত্ব পালন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল বিশ্বকাপের ইতিহাস প্রায় একশ ছুঁতে চলল, এতদিনেও ম্যাচ রেফারি হিসেবে মাঠে ছিলেন না কোনো নারী রেফারি। ৯২ বছরের সেই খরা ঘুচিয়ে দিলেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ট। জার্মানি-কোস্টারিকা ম্যাচে তিনিসহ টাচ লাইনের বাকি দু’জন রেফারিও নারী। যা বিশ্বকাপের ইতিহাসে প্রথম।

আল বাইত স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ২২ জন ফুটবলারের উপর নজর রাখছেন ফ্রাপার্ট। বাঁশি হাতে মুলার-মুসিয়ালাদের সঙ্গে দৌড়াচ্ছেন মাঠজুড়ে। তার সহকারী হিসেবে দায়িত্বে আছেন ব্রাজিলের নেউজা বেক ও মেক্সিকোর কারেন ডিয়াজ।

ছেলেদের ম্যাচে দায়িত্ব পালনের ব্যাপারে আত্মবিশ্বাসী ফ্রাপার্ট, ইতিহাসের অংশ হতে পেরেও গর্বিত। বৃহস্পতিবার ম্যাচ অফিশিয়ালসের নাম ঘোষণার সময় বলেছেন, ‘ছেলেদের ফিফা বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসরের একটি। আমি ফ্রান্সের প্রথম নারী রেফারি, এমনকি ইউরোপেরও। বিশ্বকাপে কিভাবে কাজ করতে হবে সেটা আমি জানি।’

কাতার বিশ্বকাপে আজকের আগে সহকারী রেফারির ভূমিকা পালন করেছেন ৩৮ বর্ষী ফ্রাপার্ট। গত সপ্তাহে পোল্যান্ড-মেক্সিকো ম্যাচে চতুর্থ রেফারির ভূমিকা পালন করা ফরাসি নারী এখন ম্যাচের মূল রেফারি। এর আগে লিগ ওয়ান, ইউরোপা লিগ, বিশ্বকাপ কোয়ালিফায়ার ও উয়েফা সুপার কাপের ফাইনালে বাঁশি হাতে ছিলেন ফ্রাপার্ট। এবার বেক ও ডিয়াজকে নিয়ে গড়লেন ইতিহাস।

Tags: কাতার বিশ্বকাপ-2022ডিয়াজফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ জার্মানিফিফা বিশ্বকাপ ফ্রান্সসেমিলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

চবি’র ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

Next Post

স্পেনকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়ার সামনে জাপান, বাদ জার্মানি

Next Post
বাংলাদেশ ফুটবল দল জয় উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়ার সামনে জাপান, বাদ জার্মানি

ফুটবল খেলোয়াড়ের দুঃখ প্রকাশ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক অনিশ্চিত ঐতিহাসিক কাতার বিশ্বকাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT