চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবি’র ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:39 অপরাহ্ন 01, ডিসেম্বর 2022
in চট্টগ্রাম, জনপদ
A A
চবি’র ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের নবীনবরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২১-২০২২ সেশনের নবীনবরণ হয়েছে।

বৃহস্পতিবার বিভাগের প্রথম বর্ষের শ্রেণিকক্ষে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, বিশেষ অতিথি ছিলেন এডিশনাল ডিআইজি ড. মো. আব্দুস সোবাহান পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিভাগের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মৌমিতা পাল, প্রভাষক মো. মাজহারুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী তাসলিমা নাসরিন জেরিন এবং বিভাগের শিক্ষার্থীরা। নবীনদের উদ্দেশে অতিথিরা সমসাময়িক সময়ে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের বিভিন্ন ক্ষেত্র ও গবেষণার সুদূরপ্রসারী সুযোগের বিষয়ে বক্তব্য রাখেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় তোমাদের অফুরন্ত সম্ভাবনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে, এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। প্রতিনিয়ত সৃজনশীল বিষয়ে কেন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে হবে। অপরাধ কেন হচ্ছে, মানুষ কেন অপরাধী হয়ে উঠছে, গবেষণা কেন প্রয়োজন এসব বিষয়ে সমাধান তোমাদের মাধ্যমেই হবে।

এডিশনাল ডিআইজি ড. মো. আব্দুস সোবাহান বলেন, “দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধবিজ্ঞানে দক্ষ জনবলের বিকল্প নেই।“ পাশাপাশি তিনি চাকরির বাজারে উক্ত ডিপার্টমেন্টের বিস্তৃত ক্ষেত্র নিয়ে শিক্ষার্থীদের মাঝে মতামত রাখেন। তিনি উল্লেখ করেন, ফরেনসিক সাইকোলজি, পেট্রোল অফিসার, প্রাইভেট ইনভেস্টিগেটর, প্রবেশন অফিসার, কমিউনিটি পুলিশ, সংশোধন কেন্দ্র, রেস্টোরেটিভ জাস্টিস সিস্টেম প্রত্যেকটি সেক্টরে বিভাগের শিক্ষার্থীদের অফুরন্ত সুযোগ সুবিধা রয়েছে।

বিভাগের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন বলেন, বিজয়ের মাসের দীক্ষা নিয়ে শিক্ষার্থীরা অপরাধ প্রতিকার ও প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রতিজ্ঞাবদ্ধ হবে। জননিরাপত্তা বিধানে নাগরিকের স্বকীয়তা ও স্বাধীনতা রক্ষায় কাজ করবে এ বিভাগের শিক্ষার্থীরা। স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতি দেওয়া বীর শহীদদের প্রতি সম্মান দেখানোর উদ্দেশ্যেই এ বিভাগের শিক্ষার্থীরা সৃজনশীল কাজের মাধ্যমে দেশগড়ায় আত্ননিয়োগ করবে।

তিনি আরও বলেন, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগে অপরাধ সংক্রান্ত বিভিন্ন থিওরি পড়ানো হয়, তত্ত্বের বহুবিধ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ থেকে অপরাধের মূলোৎপাটন করতে সক্ষম হবে। এ বিভাগের শিক্ষার্থীরা তাদের কাজের মাধ্যমে অন্যদের নিকট উদাহরণ তৈরি করবে। অনুষ্ঠানে ফুল এবং উপহার দিয়ে নবীনদেরকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম। অনুষ্ঠান শেষে বিভাগের শিক্ষকবৃন্দের নেতৃত্বে নবীন শিক্ষার্থীদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোরম ক্যাম্পাস পরিদর্শন করানো হয়।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Previous Post

`বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’ উপলক্ষে দেশব্যাপী আয়োজন

Next Post

৯২ বছরের খরা ঘোচালেন তিন নারী রেফারি

Next Post
বিশ্ব ফুটবল রেফারির তিন নারী নারী ফুটবল ম্যাচে দায়িত্ব পালন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯২ বছরের খরা ঘোচালেন তিন নারী রেফারি

বাংলাদেশ ফুটবল দল জয় উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়ার সামনে জাপান, বাদ জার্মানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT