২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শাহরিয়ার কবীর, মুনতাসির মামুন, ইমরান এইচ সরকারসহ ১৯ জনকে। আর তদন্ত সংস্থা জানিয়েছে ট্রাইব্যুনাল পুনঃর্গঠন হলেই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন জানাবেন তারা।








