ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে ৪দিন ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে ৫দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাজধানীর বসিলায় আবু সায়েদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।









