চরম নিরাপত্তাহীনতায় আছেন জানিয়ে থানায় জিডি করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তাকে হত্যার উদ্দেশে ৪/৫ জনের একটি শক্তিশালী দল তিনদিন থেকে মাঠে নামার খবর পুলিশ তাকে জানিয়েছে বলে দাবী করেন তিনি। ব্যারিস্টার সুমন বলেছেন, যতই হত্যার হুমকি আসুক তিনি দেশ ছাড়বেন না। তার কাজ কর্মও বন্ধ করবেন না।








