চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমের সম্পর্কে থাকা তৃতীয় লিঙ্গের পলিকে কেনো হত্যা করেছে রমজান?

আকরামুজ্জামান by আকরামুজ্জামান
4:12 অপরাহ্ন 30, জুন 2024
in - সেমি লিড, জনপদ, যশোর
A A
পুলিশের সঙ্গে আটক তৃতীয় লিঙ্গের ব্যক্তি, হত্যার তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরের মনিরামপুরে তৃতীয় লিঙ্গের মঙ্গলী পলি হত্যার ঘটনায় ঘাতক রমজান হোসেন ওরফে বাবুকে (২৭) গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

শনিবার (২৯ জুন) সাড়ে ৬টার দিকে যশোর শহরতলীর মুড়লী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার তার করা হয়। গ্রেপ্তারের পর হত্যার ঘটনায় ব্যবহৃত চাপাতি এবং হত্যার পর লুট করা স্বর্ণালংকার, নগদ ১২০০ টাকা, আসামীর ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যাকাণ্ডের শিকার পলির রক্তমাখা কাপড়ের অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তৃতীয় লিঙ্গের মঙ্গলী খাতুনের সাথে আসামী রমজানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কছেদের চেষ্টায় ব্যর্থ হয়েই পলিকে হত্যা করে রমজান।

রোববার (৩০ জুন) দুপুরে যশোর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন।

রমজান হোসেন মনিরামপুর উপজেলার কামালপুর গ্রামের আলী আহমেদ-এর ছেলে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ২৮ জুন সন্ধ্যা রাত ৭টার সময় মনিরামপুরের মাছনা মোড়লপাড়া গ্রামে তৃতীয় লিঙ্গের মঙ্গলী খাতুন পলির বসতঘরে বারান্দায় গলাকাটা লাশ উদ্ধার করে মনিরামপুর থানা পুলিশ। এই সংক্রান্তে নিহতের ভাই মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। যশোর ডিবি পুলিশের একটি চৌকস টিম তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত অপরাধীকে শনাক্ত করে।

এরপর শনিবার বিকাল সাড়ে ৬টার দিকে যশোর শহরতলীর মুড়লী মোড় থেকে আসামী রমজান হোসেন ওরফে বাবুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এরপর তার দখল থেকে পলির ঘর থেকে চুরি করা স্বর্ণালংকার, আসামীর ব্যবহৃত মোবাইল উদ্ধারসহ আসামী রমজানের স্বীকারোক্তি মোতাবেক তার বসতবাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাপাতি, ঘটনাস্থল থেকে চাপাতির রক্তমুছা রক্তমাখা কাপড় উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আসামী রমজান হোসেন ওরফে বাবু একজন কুখ্যাত চোর ও মাদকসেবী। তার বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। নিহত তৃতীয় লিঙ্গের মঙ্গলী খাতুনের সাথে আসামী রমজানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্পর্কছেদের চেষ্টায় ব্যর্থ হয়েই পলিকে হত্যা করে রমজান। ঘটনার দিন নিহতের বাসায় চুরির পরিকল্পনা করে বাড়িতে যায় রমজান। গভীর রাতে পলির বাড়িতে চুরি সংঘটনের সময় টের পেয়ে তাদের মধ্যে ধস্তাধস্তির একপযায়ে ঘরে থাকা ধারালো চাপাতি দ্বারা গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তৃতীয় লিঙ্গের পলিকে হত্যা করে। এরপর তার ঘরে থাকা স্বর্ণের কানের দুল, নগদ ২২৫০ টাকা চুরি করে পালিয়ে আসে রমজান।

Previous Post

মারমা ভাষার উন্নয়ন, প্রচার এবং প্রসারে ভূমিকা রাখছে ‘আমার মারমা স্কুল’

Next Post

তীরে এসে তরী ডুবল প্রোটিয়াদের

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে, জয় উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

তীরে এসে তরী ডুবল প্রোটিয়াদের

অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT