চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি অবরোধে ক্ষুধায় কাতরাচ্ছে গাজার শিশুরা

বিবিসি বাংলার প্রতিবেদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 26, মে 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গাজায় ক্ষুধার্ত শিশুদের দুর্দশা, খাবার জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার দক্ষিণাঞ্চলের বাস্তুচ্যুতদের জন্য তৈরি অস্থায়ী শিবিরে ক্যামেরার লেন্সের দিকে তাকায় না শিশুরা। তারা যেন নিজের চোখে সব দেখে নিয়েছে—মৃত্যু, মৃত্যুর প্রতীক্ষা আর ক্ষুধায় জর্জরিত জীবন। ক্যামেরার সামনে থাকার অভিজ্ঞতা তাদের অনেক দিনের।

আজ ২৬ মে সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গাজার হাসপাতাল, শিবির আর ধ্বংসস্তূপে প্রতিদিনই কোনো না কোনো সাংবাদিক বা আলোকচিত্রী কাজ করছেন। এমন এক সাংবাদিক বিবিসির জন্য নিয়মিত কাজ করেন; তার নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ করা হয়নি। তিনি বলেন, শিশুদের এই দুরবস্থা প্রতিনিয়ত চোখের সামনে দেখতে দেখতে তার মানসিক অবস্থা বিপর্যস্ত। রোজ শুনতে হয় কান্না, দেখতে হয় ক্ষুধায় নিস্তেজ হয়ে পড়া শিশুদের, কখনোবা কাফনে মোড়ানো মৃতদেহ।

সাম্প্রতিক সময়ে এই আলোকচিত্রী খোঁজ করছিলেন একটি শিশুর—সেওয়ার আশৌর, বয়স মাত্র পাঁচ মাস। খান ইউনিসের নাসের হাসপাতালের আঙ্গিনায় তার কান্না হৃদয় ভেঙে দেয়। ফুটেজ ধারণ করতে গিয়ে তিনি মেয়েটিকে দেখেছিলেন—যার ওজন তখন ছিলো মাত্র দুই কেজির কিছু বেশি, অথচ তার বয়স অনুযায়ী ছয় কেজি হওয়া উচিত। খবর পান, শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে এখন বাসায়। তাই তিনি ছুটে যান তাদের শরণার্থী শিবিরের অস্থায়ী ঘরে। সেখানেই খুঁজে পান সেওয়ারকে, তার মা নাজওয়া (২৩) এবং নানী রিমের সঙ্গে।

গাজায় ক্ষুধার্ত শিশুরা খাবার খাচ্ছে, মানবিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ
অ্যালার্জির কারণে দুধ খেতে পারছে না সিওয়ার

নাজওয়া জানান, সাধারণ গুঁড়ো দুধ সেওয়ারের শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করে। যুদ্ধ এবং অবরোধের কারণে প্রয়োজনীয় শিশুখাদ্য পাওয়া যাচ্ছে না। নাসের হাসপাতালে এক পর্যায়ে তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও এখন ওজন আবার কমে যাচ্ছে। হাসপাতাল থেকে মাত্র এক ক্যান দুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়, সেটিও প্রায় শেষ। তিনি বলেন, সেওয়ার আগের চেয়ে ভালো, তবে আমি মনে করি তার যথেষ্ট উন্নতি হয়নি। মশা-মাছির উপদ্রব এতটাই বেশি যে মেয়ের মুখ স্কার্ফ দিয়ে ঢেকে রাখতে হয় যেন কিছু না ছোঁয়।

নভেম্বরে জন্ম নেওয়া সেওয়ার জন্ম থেকেই যুদ্ধের আওয়াজে বড় হচ্ছে। গুলির শব্দ, ড্রোনের গুমগুম আওয়াজ, ট্যাংক আর রকেটের বিকট বিস্ফোরণ তার নিত্যদিনের সঙ্গী। এসব শব্দে সেওয়ার চমকে উঠে, কাঁদতে থাকে, ঘুম ভেঙে যায়।নাজওয়া নিজেও ভুগছেন অপুষ্টিতে। গর্ভাবস্থায়ও ঠিকমতো খেতে পারেননি। সীমান্ত বন্ধ, মূল্যবৃদ্ধি, এবং অবরোধের কারণে খাবার, দুধ ও ডায়াপার সংগ্রহ ছিল দুরূহ। তার মা বলেন, আমরা কিছুই কিনতে পারতাম না, দুধ তো দূরের কথা।

গাজায় এক শিশুর জন্য খাবার দিচ্ছেন একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ
সিওয়ার যখন হাসপাতালে ছিলো

এই বাস্তবতার মধ্যে ইসরায়েলি সামরিক সংস্থা কোগাট দাবি করেছে, গাজায় কোনো খাদ্য সংকট নেই। তারা জানিয়েছে, শিশু খাদ্য ও ময়দা উল্লেখযোগ্য পরিমাণে গাজায় পাঠানো হয়েছে। তবে সংস্থাটি হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগও এনেছে।

তবে এই দাবি আন্তর্জাতিক মহলে প্রত্যাখ্যাত হয়েছে। জাতিসংঘ, যুক্তরাজ্যসহ অনেক দেশ কোগাটের বক্তব্যকে অবাস্তব আখ্যা দিয়েছে। জাতিসংঘ মহাসচিব স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল যে সহায়তা ঢুকতে দিচ্ছে, তা ‘চা চামচের’ মতো অপ্রতুল। খাবার, বিশুদ্ধ পানি, তেল ও চিকিৎসাসেবা ঘাটতিতে ফিলিস্তিনিরা এখন চূড়ান্ত মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে।

জাতিসংঘের হিসাব বলছে, গাজার ৮০ শতাংশ এলাকা বর্তমানে হয় ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে অথবা সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে যুদ্ধের ১৯ মাস অতিক্রম করেছে। নানা সময়ে আন্তর্জাতিক নিন্দা, উদ্বেগ, প্রতিবাদ উঠে এসেছে, কিন্তু পরিবর্তন হয়নি গাজার বাস্তবতা। সেই পুরনো ছবিই রয়ে গেছে—নাজওয়া ও সেওয়ারের মতো লাখো মানুষ জীবন রক্ষার লড়াইয়ে ব্যস্ত।

‘কেউ ভবিষ্যৎ কিংবা অতীত নিয়ে ভাবে না,’ বলেন নাজওয়া, ‘সবচেয়ে বড় প্রশ্ন হলো—আজ কীভাবে বাঁচবো?’

Tags: ইসরায়েলগাজা
Previous Post

বিএনপি নেতা নিহতের ঘটনায় জামায়াতের নিন্দা

Next Post

শেখ হাসিনাকে ট্র‍্যাইব্যুনালে উপস্থিত হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

Next Post
শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে, আইসিসি ভবনের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাকে ট্র‍্যাইব্যুনালে উপস্থিত হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

বয়স্ক পুরুষ ব্যক্তি, কালো চশমা পরা, পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার প্যান ইন্ডিয়ান নাটক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT