চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার প্যান ইন্ডিয়ান নাটক!

সালমান রুশদির ভয়ঙ্কর ছুরি-কাণ্ড এবার মঞ্চে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:21 অপরাহ্ন 26, মে 2025
in বিনোদন
A A
বয়স্ক পুরুষ ব্যক্তি, কালো চশমা পরা, পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কৌশিক সেনের পরিচালনায় এবার আসতে চলেছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান সাহিত্যিক সালমান রুশদির উপর যে ছুরি হামলা হয়েছিল সেই ঘটনার নাট্যরূপ। তবে বড় পর্দা বা ওটিটি মাধ্যমে নয়, সেই ঘটনা দেখা যাবে নাটকের মঞ্চে।

দৈনিক আজকালের তরফে একটি প্রতিবেদনে জানানো হয় যে, স্বপ্নসন্ধানী নাট্যদলের তরফে এবার সালমান রুশদির উপর যে ছুরি হামলা হয়েছিল সেই ঘটনাকে নাট্যরূপ দেওয়া হবে। সাহিত্যিকের উপর ঘটা সেই আক্রমণের বিবরণী তারই লেখা বই নাইফ: মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার এর উপর ভিত্তি করে কৌশিক সেন এই আসন্ন নাটকের নাম রেখেছেন নাইফ।

জানা গেছে, স্বপ্নসন্ধানীর এই আগামী প্রযোজনা নাকি ২০২৫ সালেই মঞ্চস্থ হবে। চলতি বছরের নভেম্বরে মঞ্চস্থ হবে নাইফ। তবে চমক এখানেই শেষ নয়। আজকালের তরফে এও জানানো হয়েছে, সালমান রুশদির ভূমিকায় থাকবেন বলিউডের দাপুটে বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ। ঋদ্ধি সেন এবং কৌশিক সেনও থাকবেন এই নাটকের দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

এই নাটকের বিষয়ে ঋদ্ধি উক্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন নাইফ নাটকটি একটি প্যান ইন্ডিয়া নাটক হতে চলেছে। ফলে কেবল কলকাতা নয়, স্বপ্নসন্ধানীর এই নাটক দিল্লি, মুম্বাই তো বটেই, দেশের আরও একাধিক শহরে মঞ্চস্থ হবে। নাইফ নাটকের দলটিও জাতীয় কোলাবোরেশনে তৈরি হবে বলেই তিনি জানিয়েছেন। তবে সালমান রুশদির চরিত্রে কি সত্যিই নাসিরুদ্দিন শাহ থাকবেন? এই বিষয়ে ঋদ্ধি জানিয়েছেন, ‘এখনও চূড়ান্ত কিছু হয়নি। আলোচনা চলছে স্ক্রিপ্ট নিয়ে।’ অভিনেতা এও জানিয়েছেন যে তারা পরিবারের সকলেই নাসিরুদ্দিন শাহের গুণমুগ্ধ। তাদের পারিবারিক সম্পর্ক আছে।

২০২২ সালে নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠানে ভাষণ দিতে গিয়েছিলেন সালমান রুশদি। সেখানেই তার উপর ছুরির হামলা চালানো হয়। এক ব্যক্তি তার উপর এলোপাথাড়ি ভাবে ছুরি দিয়ে আঘাত করেন। সেই ঘটনার পর তিনি ভেন্টিলেশনে ছিলেন। যদিও সেই হামলার পরে সুস্থ হয়ে উঠেছেন তিনি, কিন্তু হারিয়েছেন একটি চোখের দৃষ্টিশক্তি। এই ঘটনা নিয়ে ২০২৪ সালে প্রকাশ পায় তার লেখা বই নাইফ। প্রকাশ পেতেই দারুণ সাড়া ফেলেছিল সেই বইটি।

Tags: কৌশিক সেনসালমান রুশদি
Previous Post

শেখ হাসিনাকে ট্র‍্যাইব্যুনালে উপস্থিত হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

Next Post

রাষ্ট্রীয় সফরে ২৮ মে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা বৈঠকে বসে আছেন, পটভূমিতে মার্বেল দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রীয় সফরে ২৮ মে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

উত্তাল সচিবালয়ে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরি অধ্যাদেশ দ্রুত বাতিলের দাবিতে উত্তাল সচিবালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT