চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই পিচে যদি ব্যাট করতে না পারেন, আপনি ব্যাটসম্যানই নন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 05, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটের কোচ সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেপটাউনে ভারত ও সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্টটি শেষ হয়েছে দুদিনে। সিরিজে দুই টেস্ট মিলিয়ে খেলা হয়েছে মোটে পাঁচদিন। প্রথমটি তিন দিনে শেষ হলেও দ্বিতীয়টি দুদিনে শেষ হওয়ায় প্রশ্ন উঠেছে পিচ নিয়ে। ম্যাচ শেষে ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বলেছেন, শুধু দ্রুত এবং বাউন্সি পিচ নয়, টেস্টে ব্যাটারদের আসল পরীক্ষা স্পিনিং পিচেও।

ম্যাচের পর গাভাস্কার বলেছেন, ‘এটা টেস্ট ক্রিকেট। আপনাকে এভাবেই পরীক্ষা দিতে হবে। সবসময় বলি যে, যদি এমন পিচে ব্যাট করতে না পারেন, যেখানে বল ব্যাটের দিকে ঘুরে যায়, তাহলে আপনাকে অনেককিছুর সম্মুখীন হতে হবে। সমস্যায় পড়তে হয়।’

সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে প্রোটিয়াদের কাছে ইনিংস ও ৩২ রানে হেরেছিল রোহিত শর্মার দল। পিছিয়ে পড়েও বৃহস্পতিবার কেপটাউনে দ্বিতীয় টেস্টে ৭ উইকেটের জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। শেষপর্যন্ত ১-১ সমতায় শেষ হয় সিরিজ।

সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার (সেনা দেশ) উইকেট সাধারণত দ্রুত এবং বাউন্সি হয়ে থাকে। যেখানে ভালো করা কঠিন। গাভাস্কারের মতে স্পিনিং পিচেও ভালো করতে হবে ব্যাটারদের।

নিউল্যান্ডস স্টেডিয়ামের পিচ প্রশ্নবিদ্ধ হলেও ব্যাটারদের কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। গাভাস্কার বলেছেন, ‘সেনা দেশের মিডিয়া এই বিষয়টির তীব্র সমালোচনা করছে এবং বলছে যে, আপনি যদি উচ্চ-স্পিনিং পিচে ব্যাট করতে না পারেন তবে আপনি ব্যাটসম্যান নন। তবে আমি কেবল বিশ্বাস করি যে, আপনি যদি সক্ষম না হন তাহলে সেটা পারবেন না।’

‘আমি দুঃখিত, আপনি যদি টার্নিং পিচে ব্যাট করতে না পারেন, তবে আপনি ব্যাটসম্যানই নন। বাউন্সি পিচে বল দুইভাবে ঘোরে। সেখানে টার্নিং পিচে আপনাকে সামনের দিকে গিয়েও ব্যাট করতে হবে। স্পিনারের বিপক্ষে আপনার সবধরনের শট খেলতে হবে।’

Tags: কেপটাউনগাভাস্কারভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

ট্রেনে স্বামীর মৃত্যু, ১৩ ঘণ্টা ধরে মৃতদেহের সাথে স্ত্রীর ভ্রমণ

Next Post

দুদিনে ম্যাচ শেষ হওয়ায় চটেছেন স্টেইন

Next Post
ক্রিকেট ম্যাচের দৃশ্য, একজন খেলোয়াড় ব্যাট হাতে মাঠে, দর্শকরা দর্শক বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদিনে ম্যাচ শেষ হওয়ায় চটেছেন স্টেইন

নিপুনের ছবি, তিনি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির নির্বাচন করলে মাহিকে স্বতন্ত্র প্রার্থী হতে হতো না: নিপুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT