চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী মন্তব্যের দায়ে পিএসজি কোচ আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 পূর্বাহ্ন 01, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
পিএসজি কোচের মুখোমুখি দৃশ্য, দর্শকদের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) কোচ ক্রিস্তোফ গালতিয়েরকে বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী মন্তব্য করার দায়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ফ্রেঞ্চ ক্লাব নিসের প্রসিকিউটর শুক্রবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিসের প্রসিকিউটর বলেছেন, তারা গালতিয়ের ও তার ছেলে জন ভ্যালোভিক গালতিয়েরের বিষয়ে একটি বিবৃতির মাধ্যমে আরও তথ্য সরবরাহ করবেন। পিএসজি কোচের ছেলে একজন ফুটবলারের এজেন্ট হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।

২০২১-২২ মৌসুমে নিসের কোচ থাকা অবস্থায় গালতিয়ের ও তার ছেলের বিরুদ্ধে ক্লাবটির খেলোয়াড়দের সম্পর্কে বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী মন্তব্যের অভিযোগ ওঠে। গত এপ্রিলে ফরাসি গণমাধ্যমে অভিযোগটি আসার পর তদন্ত শুরু হয়।

নিসের সাবেক স্পোর্টিং ডিরেক্টর জুলিয়েন ফোরনিয়ের ২০২১-২২ মৌসুমের শেষে একটি ই-মেইল পাঠিয়েছিলেন। যেখানে দাবি করেছিলেন, গালতিয়ের দলের বেশ কয়েকজন সদস্যের প্রতি বৈষম্যমূলক মন্তব্য করেছেন।

‘তিনি আমাকে বলেছিলেন যে, শহরের বাস্তবতা সম্পর্কে আমার হিসাব নেয়া উচিৎ এবং কার্যত আমাদের দলে কৃষ্ণাঙ্গ এবং মুসলমান থাকা উচিৎ নয়। গালতিয়ের আমাকে বলেছিলেন, তিনি দলের অবস্থার ব্যাপক পরিবর্তন করতে এবং উল্লেখযোগ্য হারে মুসলমানদের সংখ্যাকে সীমিত করতে চান।’

গালতিয়ের অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, আমি গভীরভাবে মর্মাহত। পরে তিনি একটি মানহানির মামলা দায়ের করেন। ৫৬ বর্ষী কোচের সঙ্গে ফোরনিয়েরের সম্পর্কে টানাপোড়েন চলছিল বলেও খবর বেরিয়েছে।

Tags: আটকগালতিয়েরনিসেপিএসজি
Previous Post

চালকের আসনে অস্ট্রেলিয়া

Next Post

আগামীকাল থেকে হাজিদের ফিরতি ফ্লাইট

Next Post
মক্কা মসজিদে হজের জন্য মুসল্লিদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকাল থেকে হাজিদের ফিরতি ফ্লাইট

ফ্রান্সে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে, আগুন জ্বালানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তাল ফ্রান্সে কারফিউ জারি, আরও এক হাজার বিক্ষোভকারী আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT