চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালকের আসনে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 অপরাহ্ন 30, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানরা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৪১৬ রানে অলআউট করে ব্যাটে নেমে আক্রমণাত্মক বাজবল ক্রিকেট খেলতে থাকে ইংল্যান্ড। তবে আকস্মিক ব্যাটিং ধসে ৩২৫ রানে থেমেছে ইংল্যান্ডের ইনিংস। পরে উসমান খাজার অপরাজিত ফিফটিতে লর্ডস টেস্টে অজিরা চালকের আসনে বসেছে।

বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শেষ সেশনে বেশিক্ষণ হয়নি। খেলা শেষের আগে ক্যাঙ্গারুদের স্কোর ছিল ২ উইকেটে ১৩০ রান। ইংলিশদের চেয়ে তারা ২২১ রানে এগিয়ে আছে। খাজা ১২৩ বলে ১০ চারে ৫৮ ও স্টিভেন স্মিথ ২৪ বলে এক চারে ৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

শুক্রবার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ৪ উইকেটে ২৭৮ রান নিয়ে ইংল্যান্ড তৃতীয় দিনের খেলা শুরু করে। প্রথম সেশনে বোর্ডে মাত্র ৪৭ রান তুলে শেষ ৬ উইকেট হারিয়ে স্বাগতিকরা অলআউট হয়।

থ্রি লায়ন্সদের অধিনায়ক বেন স্টোকস ১৭ রান করে ক্যামেরন গ্রিনের তালুবন্দি হন। হ্যারি ব্রুক ৬৮ বলে ৪টি চারে ৫০ রান করে মিচেল স্টার্কের বলে ক্যাচ দিয়ে ফেরেন। উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো ১৬ রান করে জশ হ্যাজেলউডের শিকার হন। এরপর দ্রুতই অলি রবিনসন, স্টুয়ার্ট ব্রড ও জশ টাং সাজঘরে ফিরলে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়।

অস্ট্রেলিয়ার পক্ষে স্টার্ক তিনটি এবং হ্যাজেলউড ও ট্রাভিস হেড দুটি করে উইকেট নেন।

লাঞ্চ বিরতির আগেই অজিরা অল্প সময়ের জন্য ব্যাট করতে নামে। পরে ওপেনিং জুটিতে ৬৩ রান যোগ করেন খাজা ও ডেভিড ওয়ার্নার। ২৫ রান করে টাংয়ের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ওয়ার্নার ড্রেসিংরুমে ফেরেন।

দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েন খাজা ও মার্নাস লাবুশেন। পেসার জেমস অ্যান্ডারসনের বলে ৫ চারে ৩০ রান করে ব্রুকের হাতে ক্যাচ দিয়ে লাবুশেন ফেরেন।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজইংল্যান্ডখাজালর্ডসলিড স্পোর্টস
Previous Post

বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ৩ বন্ধু

Next Post

বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী মন্তব্যের দায়ে পিএসজি কোচ আটক

Next Post
পিএসজি কোচের মুখোমুখি দৃশ্য, দর্শকদের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী মন্তব্যের দায়ে পিএসজি কোচ আটক

মক্কা মসজিদে হজের জন্য মুসল্লিদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকাল থেকে হাজিদের ফিরতি ফ্লাইট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT