চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরেন্দ্র মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনী’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 পূর্বাহ্ন 18, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত ও মার্কিন প্রেসিডেন্টের বৈঠক, গ্লোবাল জি৭ সম্মেলনে অংশগ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন বিভিন্ন সময় তিনি মোদিকে ‘কিলারের মতো কঠিন’, ‘দক্ষ ব্যবসায়ী’ এবং ‘যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে উল্লেখ করেন।

এনডিটিভি জানিয়েছে, বুধবার (১৭ জুন) ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি অত্যন্ত কঠিন একজন আলোচক। বাহ্যিকভাবে তাকে শান্ত ও নম্র মনে হলেও বাস্তবে তিনি অত্যন্ত দৃঢ়চেতা নেতা। হোয়াইট হাউসে যতদিন আমি দায়িত্বে থাকব, ততদিন ভারত একজন নির্ভরযোগ্য বন্ধুকে পাশে পাবে।

রসিকতার ছলে ট্রাম্প বলেন, তিনি দেখতে খুবই চমৎকার, যেন একজন ‘ফেরেশতা’। কিন্তু বাস্তবে তিনি একজন ‘খুনী’র মতোই কঠিন। এই ধরনের মানুষ খুব কমই দেখা যায়। যুক্তরাষ্ট্রে ভারতের প্রতি ব্যাপক ইতিবাচক মনোভাব রয়েছে এবং প্রধানমন্ত্রী মোদির প্রতি মার্কিন প্রশাসনের গভীর শ্রদ্ধা আছে।

মোদিকে ‘নম্র কিন্তু কঠিন’ নেতা হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, তিনি ভারতের জনগণকে ভালোবাসেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রেরও বন্ধু। তিনি একজন দক্ষ ব্যবসায়ী এবং দেশের স্বার্থ রক্ষায় অত্যন্ত দৃঢ়। যদি ভারত আক্রমণের শিকার হয় এবং মোদি নেতৃত্বে থাকেন, তাহলে আমরা অবশ্যই তাদের সহায়তায় এগিয়ে আসব।

অন্যদিকে, নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করে বলেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার নতুন আশা সৃষ্টি হয়েছে এবং তা দীর্ঘমেয়াদি শান্তির পথ সুগম করতে পারে। বৈশ্বিক অর্থনীতির স্বার্থে এই হরমুজ প্রণালি সবসময় উন্মুক্ত রাখা প্রয়োজন।

দুই নেতা দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করেন। ট্রাম্প ভবিষ্যতে ভারতে সফরের আগ্রহ প্রকাশ করেন।পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দুই নেতা। ট্রাম্প বলেন, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও করবে।

Tags: জি-৭ সম্মেলনডোনাল্ড ট্রাম্পনরেন্দ্র মোদি
Previous Post

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফার বিস্তারিত প্রকাশ, কার লাভ বেশি

Next Post

হার দিয়ে উজবেকিস্তানকে বিশ্বকাপে স্বাগত জানাল কলম্বিয়া

Next Post
কলম্বিয়া-উজবেকিস্তান বিশ্বকাপ ফুটবল ম্যাচে উল্লাসে উদযাপন করছে কলম্বিয়া ফুটবলার. Channel i News - চ্যানেল আই নিউজ

হার দিয়ে উজবেকিস্তানকে বিশ্বকাপে স্বাগত জানাল কলম্বিয়া

বজ্রঝড়ের সময় ঝড়ো বাতাসে দোল খাচ্ছে গাছপালা ও নৌকা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT