চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার দিয়ে উজবেকিস্তানকে বিশ্বকাপে স্বাগত জানাল কলম্বিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 পূর্বাহ্ন 18, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
কলম্বিয়া-উজবেকিস্তান বিশ্বকাপ ফুটবল ম্যাচে উল্লাসে উদযাপন করছে কলম্বিয়া ফুটবলার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল কলম্বিয়া। লাতিনদের অন্যতম শক্তির দেশটির কাছে খুব একটা সুবিধা করতে পারেনি নবাগত দেশটি। ম্যাচজুড়ে দুদলই আক্রমণ, পাল্টা আক্রমণ চালালেও সবদিক থেকে বেশ এগিয়ে ছিলেন হামেস রদ্রিগেজ-লুইস দিয়াজরা।

মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ৩-১ গোলে জয় পেয়েছে কলম্বিয়া। ম্যাচের প্রথম থেকেই উজবেকিস্তানের উপর একের পর এক আক্রমণ চালায় কলম্বিয়া। বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও সেটা হাতছাড়া হয় লাতিন দেশটির। ৩২ মিনিটে একটি সুন্দর সুযোগ ছিল কলম্বিয়ার। লুইস দিয়াজের করা শটে বাধা হয়ে দাঁড়ায় বারপোস্ট। সাফল্য পেতে আর বেশি অপেক্ষা করতে হয়নি তারপর। ৪০ মিনিটে দিয়াজের হাওয়াতে ভাসানো ক্রস মাটিতে পড়ার আগেই ওয়ান টাচে জালে জড়ান দানিয়েল মুনোজ। এগিয়ে যায় কলম্বিয়ানরা, ১-০ ব্যবধানে বিরতি আসে।

দ্বিতীয়ার্ধে নেমে বল বেশি একটা দখলে রাখতে পারেনি কলম্বিয়া, ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় উজবেকরা। বেশকিছু আক্রমণ চালালেও কলম্বিয়ার রক্ষণ ভাঙতে পারছিল না তারা। ম্যাচের ৬০ মিনিটে এলদোর ‌শোমুরোদভের শট বারে লেগে ফিরে আসলে ফিরতি শট থেকে ম্যাচে সমতায় ফেরান আব্বোসবেক ফয়জুল্লায়েভ। এটি উজবেকিস্তানের বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোল।

গোল হজম করে ঘুরে দাঁড়ায় কল্বম্বিয়া, আবারও শুরু করে আক্রমণাত্মক খেলা। লাতিনদের অন্যতম ফুটবল শক্তির দলটির সাথে সমতায় ফেরানোর ৫ মিনিটের মাথায় আবারও পিছিয়ে পড়ে উজবেকরা। ৬৫ মিনিটে গুস্তাভো পুয়ের্তার থ্রুতে বল জালে জড়ান দিয়াজ। সেখানে থেকে ম্যাচে শেষ পর্যন্ত বল দখলে রেখে শেষ করে কলম্বিয়া। ৯০ মিনিট শেষে কিছুটা আক্রমণাত্মক হলেও আর জালের দেখা পায়নি উজবেকিস্তান। ম্যাচের শেষ বাঁশি বাজার এক মিনিট আগে স্কোরবোর্ডে তৃতীয় গোল যোগ করেন হামিন্তন ক্যাম্পেজ। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

কে গ্রুপে শেষ ১টি করে ম্যাচ। ১ জয়ে শীর্ষে কলম্বিয়া। ড্র করে দুইয়ে কঙ্গো, তিনে পর্তুগাল। টেবিলের তলানিতে উজবেকরা।

Tags: উজবেকিস্তানকলম্বিয়াফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

নরেন্দ্র মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনী’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প

Next Post

দেশের বিভিন্ন জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

Next Post
বজ্রঝড়ের সময় ঝড়ো বাতাসে দোল খাচ্ছে গাছপালা ও নৌকা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

সোনার অলংকার হাতে দেখানো, মূল্য বৃদ্ধি সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের দাম আরও বাড়লো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT