চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটসাল লিগে উদ্বোধনী ম্যাচে ড্র আর্মি-বিকেএসপির

মেয়েদের ফুটসাল লিগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:06 অপরাহ্ন 14, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটসাল লিগে উদ্বোধনী ম্যাচে অতিথিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ জয়ের পর বাংলাদেশেও শুরু হয়েছে মেয়েদের প্রথম ফুটসাল লিগ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আসরের উদ্বোধন হয়। লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব লিমিটেড ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

উদ্বোধনী ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আর্মি ও বিকেএসপির মধ্যে। তারকা সমৃদ্ধ আর্মি দল ম্যাচে আধিপত্য ধরে খেললেও বিকেএসপির গোলকিপার জ্যোতি খাতুনের কাছে বারবার হার মানতে হয়েছে। আসরের উদ্বোধনী ম্যাচে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।

প্রথমার্ধের শুরুতে গোল করেন বিকেএসপির রুনা। গোলটি নিয়ে কিছুটা বিতর্কের সৃষ্টি হলেও রেফারি সেনাবাহিনীর খেলোয়াড়দের অভিযোগে কর্ণপাত করেননি। ১-০ গোলে এগিয়ে যায় বিকেএসপি। কিছু সময় পর নুসরাত জাহান মিতুর গোলে ১-১ সমতায় আসে সেনাবাহিনী। বিরতির আগে আরও একটি গোল করেন রুনা, ২-১ ব্যবধানে এগিয়ে যায় বিকেএসপি।

বিরতি থেকে ফিরে আরও এগিয়ে যায় বিকেএসপি। বিকেএসপির মনি গোল করলে ম্যাচের ব্যবধান দাঁড়ায় ৩-১। সেখান থেকে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসে আর্মি। বিরতির পর আর্মির হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ইতি, ব্যবধান দাঁড়ায় ৩-২এ। ম্যাচের প্রায় শেষ দিকে আর্মির মিতু ম্যাচের তৃতীয় গোলটি করলে ৩-৩ সমতায় আসে দুদল। ওই ব্যবধানে শেষ হয় আসরের প্রথম ম্যাচ।

ম্যাচের পর খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ, বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমের খানসহ অন্যরা।

Tags: আরেফআর্মিফুটসালবাফুফেবিকেএসপিলিড স্পোর্টস
Previous Post

বিশ্বের ১০০ প্রভাবশালী সমাজসেবকের তালিকায় ব্র্যাকের আসিফ সালেহ

Next Post

চোটে ছিটকে গেলেন সাদমান, দ্বিতীয় টেস্টের দলে জাকির

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সাদমান ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটে ছিটকে গেলেন সাদমান, দ্বিতীয় টেস্টের দলে জাকির

পশু জবাইয়ে নিয়ন্ত্রণের জন্য পশু আটকানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT