চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের ১০০ প্রভাবশালী সমাজসেবকের তালিকায় ব্র্যাকের আসিফ সালেহ

টাইম ম্যাগাজিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 অপরাহ্ন 14, মে 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ব্র্যাকের আসিফ সালেহ, TIME 100 প্রভাবশালী সমাজসেবক ২০২৬. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ জন প্রভাবশালী সমাজসেবকের তালিকায় স্থান পেয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

চরম দারিদ্র্য থেকে উত্তরণ, জীবিকা, শিক্ষা ও ক্ষুদ্রঋণের মতো ব্র্যাকের বিভিন্ন উদ্যোগ বাংলাদেশের পাশাপাশি এশিয়া ও আফ্রিকার বহু মানুষের জীবনে পরিবর্তন আনছে। বিশ্বজুড়ে জনকল্যাণ ও সহযোগিতার ধরন বদলানোর এই সময়ে দক্ষিণ গোলার্ধের অভিজ্ঞতা, কণ্ঠস্বর ও শিক্ষাগুলো নতুন গুরুত্ব পাচ্ছে। ব্র্যাকের এই কাজ আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়ার পথে তার নেতৃত্বের জন্যই এসেছে এই স্বীকৃতি।

গত বছর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বৈদেশিক সাহায্যের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে আসে। এরপর থেকেই সব মহলে দাবি ছিল বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে নতুন মডেল বাস্তবায়নের। এর উপযুক্ত উত্তর যেন ব্র্যাক এবং প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আসিফ সালেহ এর কাছেই ছিল।

বিশ্বের অন্যতম বৃহৎ এনজিও ব্র্যাক ১৯৭২ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি বা ব্র্যাক নামে যাত্রা শুরু করা এ সংস্থার প্রাথমিক লক্ষ্য ছিল বাংলাদেশে অবস্থানরত শরণার্থীদের সহায়তা করা। পরবর্তীতে সংক্ষিপ্ত আকারে ব্র্যাক নাম ধারণ করে তারা পৌঁছে গেছে এশিয়া ও আফ্রিকার ১৪৫ মিলিয়ন মানুষের কাছে এবং তাদের মূল লক্ষ্য ছিল দারিদ্র্য, শিক্ষা ও স্বাস্থ্যখাতে কাজ করা।

আসিফ সালেহ বলেন, আমরা সমস্যাগুলো বিশ্লেষণ করি এবং নিজেদের জীবনমান উন্নয়নে তাদের কী ধরনের সহায়তা প্রয়োজন তা বুঝতে আমরা সমাজের বিভিন্ন শ্রেণীর সঙ্গে কাজ করি।

তিনি জানান, স্থানীয়দের নিয়ে ব্র্যাকের কাজ করাটাই গ্লোবাল-নর্থ ঘরানার উন্নয়নের ধারা থেকে সংস্থাটিকে আলাদা করেছে।

তিনি আরও বলেন, উন্নয়ন মানে দান নয়। আমরা যাদের উন্নয়ন নিয়ে কাজ করি তারা সবাই প্রত্যক্ষভাবে আমাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারেন।

Tags: আসিফ সালেহটাইম ম্যাগাজিনব্র্যাক
Previous Post

মানব পাচার রোধে নতুন আইন কতটা কার্যকর হবে?

Next Post

ফুটসাল লিগে উদ্বোধনী ম্যাচে ড্র আর্মি-বিকেএসপির

Next Post
ফুটসাল লিগে উদ্বোধনী ম্যাচে অতিথিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটসাল লিগে উদ্বোধনী ম্যাচে ড্র আর্মি-বিকেএসপির

বাংলাদেশ ক্রিকেটার সাদমান ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটে ছিটকে গেলেন সাদমান, দ্বিতীয় টেস্টের দলে জাকির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT