চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২১ বারের মতো পেছালো সাগর-রুনির হত্যা মামলার প্রতিবেদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ
A A
সাগর-রুনি হত্যাকাণ্ডের মামলার প্রতিবেদন পেছানো নিয়ে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আরও একবার পিছিয়ে দেওয়া হয়েছে। এটি নিয়ে ১২১ বার পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন। সর্বশেষ নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর।

রোববার (১৪ সেপ্টেম্বর) ছিল মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন। তবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সেদিন প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান সময় বাড়িয়ে নতুন দিন ধার্য করেন।

শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে মামলাটি তদন্ত করেন থানার এক উপ-পরিদর্শক (এসআই)। তবে চারদিন পর এ মামলাটি হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)। দীর্ঘ দুই মাস তদন্ত করেও কোনো অগ্রগতি দেখাতে না পারায় ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে মামলাটি র্যাবের কাছে হস্তান্তর করা হয়।

পরে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট বেঞ্চ— বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম— র্যাবকে ওই মামলার তদন্ত থেকে প্রত্যাহার করে নেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। একইসঙ্গে ছয় মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়।

বর্তমানে আলোচিত এই হত্যা মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

Tags: এটিএন বাংলাতদন্ত প্রতিবেদনদাখিলমাছরাঙা টেলিভিশনমেহেরুন রুনিসাগর সারোয়ারসাগর-রুনি
Previous Post

ভারত-পাকিস্তান রোমাঞ্চ: পরিসংখ্যান কী বলছে

Next Post

চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১ 

Next Post
গণপিটুনিতে নিহতের ঘটনাস্থল, পুলিশ ও যানবাহন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১ 

চ্যানেল আই অনলাইন শিল্পীদের একত্রিত ছবি, বাংলা সংস্কৃতি ও সংগীতের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT