চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন শিল্পীদের একত্রিত ছবি, বাংলা সংস্কৃতি ও সংগীতের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

লোকসংগীতের দেশবরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সংস্কৃতি অঙ্গনের মানুষরা বলছেন, লোকসংগীতের পাশাপাশি ফরিদা পারভীন লালন ও দেশাত্মবোধক গানেও সমান পারদর্শী ছিলেন। তার মতো কালজয়ী শিল্পী আর আসবে না।

শোক প্রকাশ করে কিংবদন্তী রুনা লায়লা বলেন, খ্যাতিমান লালনগীতি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যু আমাদের এবং সংগীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাঁর আত্মাকে চিরশান্তি দান করুন। আমিন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা।

মনির খান বলেন, আজ খাঁচা থেকে চিরতরে চলে গেলেন লালনকন্যা খ্যাত লোকসংগীতের বরেণ্যশিল্পী আমাদের ফরিদা পারভীন আপা। আপা আমাকে খুব স্নেহ করতেন। আর এই স্নেহ ভরা হাসিমুখটি দেখা হবে না। দোয়া করি আল্লাহ যেন আপনাকে জান্নাতবাসী করেন।

কনক চাঁপা বলেন, লালনগীতির কিংবদন্তি শিল্পী সাধক ফরিদা পারভীন আপা চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন, তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা রইলো। সারাজীবন লালন সংগীত শুনতে হলে ফরিদা পারভীনের গান শুনতে হতো। আরও দীর্ঘদিন দেশেরর জন্য, গানের জন্য ফরিদা আপার বাঁচার দরকার ছিল, কিন্তু আল্লাহ তার হায়াত এই পর্যন্ত রেখেছিলেন।

শাকিব খান বলেন, দেশবরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যতে গভীর শোক প্রকাশ করছি। তিনি ছিলেন আমাদের লালনগীতি, নজরুল সংগীত এবং দেশাত্মবোধক গানের এক উজ্জল দীপ্তি, যার কণ্ঠে ছিল বাংলার মাটি, মানুষের আত্মা ও সংস্কৃতির স্পন্দন। তার অনন্য সাধনা ও সুরের ছোঁয়া চিরকাল আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

জনপ্রিয় সংগীত শিল্পী কোনাল বলেন, এই বৃষ্টির কান্নার মতন, আপনার উপর শান্তি বর্ষিত হোক, যেখানেই থাকেন সেখানেই, শ্রদ্ধেয় ফরিদা পারভীন ম্যাডাম। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, তাঁর প্রয়াণে দেশের সংগীতাঙ্গন এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো। লালন সংগীতসহ বাংলার গান তিনি সযত্নে ধারণ ও প্রচার করেছেন। তাঁর কণ্ঠে লালনের গান শুধু সুরেলা আবেগেই ভাসায়নি, আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছিল। তাঁর শিল্পচর্চা প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জুগিয়েছে।

ফরিদা পারভীনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। কয়েক দফায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সবশেষ ২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন এই বরেণ্য শিল্পী। এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া দশটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর৷

Tags: উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকীকনক চাপাকোনালফরিদা পারভীনরুনা লায়লালিড বিনোদনশাকিব খান
Previous Post

চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১ 

Next Post

শিল্পীদের মৃত্যু নিয়ে অন্তর্জালে নিন্দামন্দ, কনকচাঁপার ‘অপ্রিয় সত্যি কথা’

Next Post
কনকচাঁপার বক্তৃতা, শিল্পীদের মৃত্যু নিয়ে সমালোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পীদের মৃত্যু নিয়ে অন্তর্জালে নিন্দামন্দ, কনকচাঁপার 'অপ্রিয় সত্যি কথা'

শিক্ষার্থীরা ক্লাসে বসে পড়ছে, শিক্ষক সংকটের কারণে ক্লাস চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংকটে ময়মনসিংহের বাহেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT