চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ শতাধিক যাত্রীসহ বিমানবন্দরে উড়োজাহাজ আটকে দিয়েছে ফ্রান্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 পূর্বাহ্ন 23, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক
A A
বিমানবন্দরে উড়োজাহাজের ছবি, ফ্রান্সে ৩ শতাধিক যাত্রী আটকে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের একটি যাত্রীবাহী উড়োজাহাজকে সন্দেহের জেরে ৩ শতধিক যাত্রীসহ  আটকে দিয়েছে ফ্রান্স। উড়োজাহাজ আটকের একদিন পর যাত্রীদের মধ্যে থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার ২২ ডিসেম্বর বিচার বিভাগীয় তদন্ত পরিচালনার জন্য ফ্রান্স ভারতের ৩০৩ জন যাত্রীবাহী একটি চার্টার্ড ফ্লাইট নিকারাগুয়া যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দেয়।

ফ্লাইট এ৩৪০ রোমানিয়ান চার্টার কোম্পানি লিজেন্ড এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। উড়োজাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে কিছু যান্ত্রিক ত্রুটির জন্য ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে অবতরণ করেছিল।

প্যারিসের প্রসিকিউটর বলেন, উড়োজাহাজে থাকা কিছু যাত্রী মানব পাচারের শিকার বলে বেনামে তথ্য পাওয়ার পর কর্তৃপক্ষ উড়োজাহাজটি আটকে দেয়। দুই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং সংগঠিত অপরাধ বিশেষজ্ঞ ইউনিট জিজ্ঞাসাবাদ করছে।

ভারতকে উড়োজাহাজে থাকা ব্যক্তিদের তথ্য দেয়া হয়েছে। কর্মকর্তারা তদন্ত করতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে পৌঁছেছেন।

ফ্রান্সে ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে বলেছে, ফরাসি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে ৩০৩ জন যাত্রী নিয়ে একটি উড়োজাহাজ অধিকাংশ ভারতীয় যাত্রী নিয়ে দুবাই থেকে নিকারাগুয়া যাওয়ার জন্য ফরাসি বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণ করে। সেখানে উড়োজাহাজটিকে আটক করা হয় এবং দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আমাদের একটি দল এখন ভারতীয় যাত্রীদের সাথে রয়েছে।

Tags: ফ্রান্সভারত
Previous Post

অবিশ্বাস্য, অভাবনীয় জয়

Next Post

নোবেলজয়ী অর্থনীতিবিদ রবার্ট সোলো’র প্রয়াণ

Next Post
বয়সে বৃদ্ধ অর্থনীতিবিদ রবার্ট সোলো বসে আছেন অফিসে. Channel i News - চ্যানেল আই নিউজ

নোবেলজয়ী অর্থনীতিবিদ রবার্ট সোলো’র প্রয়াণ

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাউন্ট মঙ্গানুই থেকে নেপিয়ার, এবার ভুল করেনি বিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT