চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবিশ্বাস্য, অভাবনীয় জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 পূর্বাহ্ন 23, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার উইকেট উদযাপন করছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের ব্যাটিং স্কোর দেখলে অবিশ্বাসের ঘোর লেগে থাকা স্বাভাবিক। সিরিজ নিশ্চিত করে ফেলা দল নিজেদের মাটিতে একশর আগে অলআউট। টি-টুয়েন্টি হলেও বিশ্বাসযোগ্য হতে পারত। কিন্তু ওয়ানডেতে এমন ব্যাটিং নেপিয়ারের ২২ গজকে অবিশ্বাসের চাদরে ঢেকে দিয়েছে। বছরের শেষে এসে অভাবনীয়, অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে প্রথমবার বিদেশের মাটিতে সাদা বলের লড়াইয়ে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এর আগে একবারই কেবল টেস্ট জিতেছিল টিম টাইগার্স, সেটি গত বছরের জানুয়ারিতে।

বিস্ময় উপহার দিয়ে সকাল সকালই ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। অনেক টাইগার সমর্থক ঘুম থেকে ওঠার আগেই বাংলাদেশের ভাগ্যে লেখা হয়ে গেছে বিস্ময় জাগানিয়া জয়। তৃতীয় ওয়ানডেতে কিউইদেরকে ৯৮ রানে অলআউট করার পর ১ উইকেট হারিয়ে ১৫.২ ওভারেই সেই রান তাড়া করে বাংলাদেশ। পায় ৯ উইকেটের বিরাট জয়।

দেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে টানা ১৭ ওয়ানডে জয়ের পর হার দেখল নিউজিল্যান্ড। এই ম্যাচ জিততে পারলেই তারা ছুঁয়ে ফেলত অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড।

কিউইদের আটকে রাখে বাংলাদেশের পেস আক্রমণ। ম্যাকলিন পার্কের পেস সহায়ক উইকেটে ৭ ওভারে ১৪ রানে ৩ উইকেট শিকার তানজিম হাসান সাকিব, ২২ রানে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। সৌম্য সরকার বোলিংয়ে এসে ৩ উইকেট নেন ১৮ রানে। স্বাগতিক দলের ওপেনার উইল ইয়াং করেন সর্বোচ্চ ২৬ রান।

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে আগের ম্যাচে ১৬৯ রানের চোখ ধাঁধাঁনো ইনিংস খেলা সৌম্য ড্রেসিংরুমে ফিরে যান (রিটায়ার্ড হার্ট) চোখের সমস্যায়। পরে এনামুল হক ও নাজমুল হোসেন শান্তর জুটি এগিয়ে নেয় দলকে। এনামুল শেষ পর্যন্ত না টিকলেও ঝড়ো ফিফটিতে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন অধিনায়ক শান্ত।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি। তাদের বিপক্ষে এত বল (২০৯টি) বাকি রেখে জয়ও আগে কখনও ধরা দেয়নি বাংলাদেশের।

রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। ২-১ এ শেষ করেছে সিরিজ। সামনে এবার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। ২৭ ডিসেম্বর নেপিয়ারেই বাংলাদেশ সময় বেলা ১২টা ১০ মিনিটে শুরু প্রথম টি-টুয়েন্টি।

Tags: ওয়ানডে সিরিজজয়তৃতীয় ওয়ানডেবাংলাদেশ-নিউজিল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েই সফল ম্যাচসেরা তানজিম

Next Post

৩ শতাধিক যাত্রীসহ বিমানবন্দরে উড়োজাহাজ আটকে দিয়েছে ফ্রান্স

Next Post
বিমানবন্দরে উড়োজাহাজের ছবি, ফ্রান্সে ৩ শতাধিক যাত্রী আটকে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ শতাধিক যাত্রীসহ বিমানবন্দরে উড়োজাহাজ আটকে দিয়েছে ফ্রান্স

বয়সে বৃদ্ধ অর্থনীতিবিদ রবার্ট সোলো বসে আছেন অফিসে. Channel i News - চ্যানেল আই নিউজ

নোবেলজয়ী অর্থনীতিবিদ রবার্ট সোলো’র প্রয়াণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT