চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিরুদ্ধে ভোট দিলেন তার দলের ৪ সিনেটর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 20, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্পের ছবি, তিনি মুখ বন্ধ করে আছেন, পটভূমিতে মার্কিন পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার নিজ দল রিপাবলিকান পার্টির চার সিনেটর। ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে তারা সিনেটে এমন একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, যার লক্ষ্য ছিল ‘ওয়ার পাওয়ারস অ্যাক্ট’ এর আওতায় ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করা।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মে) মার্কিন সিনেটে প্রস্তাবটি ৫০-৪৭ ভোটে পাস হয়। ভোটদানে অনুপস্থিত ছিলেন আরও তিন রিপাবলিকান সিনেটর। ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেওয়া রিপাবলিকানরা হলেন কেন্টাকির র‍্যান্ড পল, মেইনের সুসান কলিন্স, আলাস্কার লিসা মারকাউস্কি এবং লুইজিয়ানার বিল ক্যাসিডি। অন্যদিকে ডেমোক্র্যাট দলের সদস্য হয়েও পেনসিলভানিয়ার সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন।

ট্রাম্পের জন্য এটি একটি প্রকাশ্য ধাক্কা। কারণ প্রায় ৮১ দিন ধরে চলা ইরান যুদ্ধের পুরো সময়জুড়ে তিনি নিজ দলের অধিকাংশ সদস্য ও সমর্থকদের সমর্থন পেয়ে আসছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত পারস্য উপসাগরীয় অঞ্চলে ১০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব পড়েছে। পেন্টাগনের হিসাব অনুযায়ী, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৯ বিলিয়ন ডলারে।

ডেমোক্র্যাটদের দাবি, মার্কিন আইন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো প্রেসিডেন্ট ৬০ দিনের বেশি সময় বিদেশে সামরিক অভিযান চালাতে পারেন না। তাদের মতে, গত ১ মে সেই সময়সীমা অতিক্রম করেছে। তবে হোয়াইট হাউস বলছে, ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর সময় গণনা স্থগিত হয়েছে, ফলে ট্রাম্পের হাতে এখনও অতিরিক্ত সময় রয়েছে। যদিও সিনেটের এই ভোটের ফলে তাৎক্ষণিকভাবে মার্কিন সেনা প্রত্যাহারের বাধ্যবাধকতা তৈরি হয়নি, তবে এটি ট্রাম্পবিরোধীদের জন্য বড় রাজনৈতিক ও নৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে।

এদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। ইরান ১৪ দফা একটি প্রস্তাব দিয়েছে, যেখানে যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ, তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল এবং হরমুজ প্রণালিতে নিজেদের কর্তৃত্বের স্বীকৃতি দাবি করা হয়েছে। পাল্টা প্রস্তাবে যুক্তরাষ্ট্র তেহরানের পারমাণবিক কর্মসূচির ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরের দাবি জানিয়েছে।

Tags: ইরানডোনাল্ড ট্রাম্পরিপাবলিকান
Previous Post

ফ্লোরিডার জ্যাকসনভিল আয়রনম্যানে বাংলাদেশের মিশুর সেরা অর্জন

Next Post

হজযাত্রীদেরকে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

Next Post
বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের লোগো ও নির্দেশনা বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

হজযাত্রীদেরকে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোর গ্যাং-অনলাইন জুয়া-সাইবার প্রতারণার বিরুদ্ধে ডিএমপির কঠোর বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT