চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লোরিডার জ্যাকসনভিল আয়রনম্যানে বাংলাদেশের মিশুর সেরা অর্জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 20, মে 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশি সাইক্লিস্ট ফ্লোরিডার জ্যাকসনভিল আয়রনম্যানে প্রতিযোগিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: মিশু বিশ্বাস।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আলোচনায় এসেছেন মিশু বিশ্বাস। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত জ্যাকসনভিল আয়রনম্যান প্রতিযোগিতায় ব্যক্তিগত সেরা টাইমিং গড়ে নিজের বয়সভিত্তিক ক্যাটাগরিতে ১৭তম স্থান অর্জন করেছেন তিনি।

গত শনিবার এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই হাজার অ্যাথলেট অংশ নেন। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মিশু। ১০ ঘণ্টা ৫১ মিনিট ৫৩ সেকেন্ড সময় নিয়ে রেস শেষ করেন তিনি, যা তার ক্যারিয়ারের নতুন ব্যক্তিগত সেরা।

আয়রনম্যানের ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার পর্ব শেষ করতে মিশুর সময় লাগে ১ ঘণ্টা ১০ মিনিট। এরপর ১৮০ কিলোমিটার সাইক্লিং শেষ করেন ৫ ঘণ্টা ৩৫ মিনিটে। সবশেষে ৪২ দশমিক ২ কিলোমিটার ম্যারাথন সম্পন্ন করেন ৩ ঘণ্টা ৫০ মিনিটে।

এবার জ্যাকসনভিল আয়রনম্যান ছিল প্রতিযোগীদের জন্য বড় চ্যালেঞ্জ। প্রায় ৯০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ও উচ্চ আর্দ্রতার পাশাপাশি তীব্র হেডউইন্ড এবং ক্রসউইন্ড সাইক্লিং অংশকে কঠিন করে তোলে। অন্যদিকে ঢাল ও উঁচু-নিচু পথে অনুষ্ঠিত ম্যারাথন রুটও অ্যাথলেটদের জন্য বাড়তি পরীক্ষা হয়ে দাঁড়ায়।

রেস শেষে মিশু বিশ্বাস বলেন, গত দুবছর মানসিক ও আবেগগতভাবে কঠিন ছিল। একসময় সন্দেহে ছিলেন, আদৌ আবার আয়রনম্যান প্রতিযোগিতায় ফিরতে পারবেন কিনা। সে জায়গা থেকে ফিরে এসে ব্যক্তিগত সেরাটা গড়া এবং উত্তর আমেরিকার একটি প্রতিযোগিতায় বয়সভিত্তিক ক্যাটাগরিতে ১৭তম হওয়াকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন।

আন্তর্জাতিক ট্রায়াথলন ও সহনশীলতা-ভিত্তিক খেলাধুলা অঙ্গনে দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন মিশু বিশ্বাস। প্রতিযোগিতায় অংশ নেয়ার পাশাপাশি দেশে এই সেক্টরকে জনপ্রিয় করতেও কাজ করছেন। সম্প্রতি, আয়রনম্যান ইউ সার্টিফাইড কোচ স্বীকৃতি অর্জন করেছেন, যা গুরুত্বপূর্ণ অর্জন। তিনি ২০২০ সালে বাংলা চ্যানেল অতিক্রম করেছেন।

২০২১ সালে তুরস্কে আয়রনম্যান প্রতিযোগিতায় নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা আগে সাঁতার, দৌড় ও সাইকেলিং শেষ করেছিলেন। ২০২২ সালে মালয়েশিয়ায় আয়রনম্যান প্রতিযোগিতায় ১১তম হন মিশু।

মিশু বিশ্বাসের আরেকটি পরিচয়, তিনি বাংলাদেশের একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার। ৩৩তম বিসিএসের কর্মকর্তা হিসেবে ২০১৪ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

মিশু বলেছেন, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার অনুভূতিই সবসময় সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

Tags: ফ্লোরিডা
Previous Post

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

Next Post

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিরুদ্ধে ভোট দিলেন তার দলের ৪ সিনেটর

Next Post
ট্রাম্পের ছবি, তিনি মুখ বন্ধ করে আছেন, পটভূমিতে মার্কিন পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিরুদ্ধে ভোট দিলেন তার দলের ৪ সিনেটর

বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের লোগো ও নির্দেশনা বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

হজযাত্রীদেরকে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT