চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার ঘণ্টা শিনজো আবেকে বাঁচানোর চেষ্টা চালানো হয়েছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:58 অপরাহ্ন 08, জুলাই 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের জন্য চার ঘণ্টা বাঁচানোর চেষ্টা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যা করার জন্য একটি হাতে তৈরি বন্দুক ব্যবহার করেছিল হত্যাকারী তাৎসুইয়া ইয়ামাগামি। 

পুলিশ কর্মকর্তারা বলছেন, তারা সন্দেহভাজন তাৎসুইয়া ইয়ামাগামির বাড়িতে বেশ কয়েকটি হাতে তৈরি অস্ত্র পেয়েছেন। এখনও তদন্ত চলছে। এদিকে অসন্তুষ্টি থেকে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারী অনেক আগেই আবেকে হত্যা করতে চেয়েছিলেন।

এনএইচকে’র প্রতিবেদন অনুযায়ী, পুলিশের কাছে হামলাকারী তাৎসুইয়া ইয়ামাগামি হত্যার দায় স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘আমি শিনজো আবের প্রতি ‘অসন্তুষ্ট’ ছিলাম। তাই তাকে গুলি করতে চেয়েছিলাম। তাকে হত্যা করতে চেয়েছিলাম। তবে তার রাজনৈতিক বিশ্বাসের বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নেই।’

শিনজো আবের কার্ডিওপালমোনারি অ্যারেস্ট হয়েছিল
নারা মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় ৫টা ৩ মিনিটে শিনজো আবের মৃত্যু হয় বলে বিবিসি জানায়। হাসপাতালের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সাবেক এই প্রধানমন্ত্রীকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার অবস্থা যে গুরুতর, তেমন কোনো লক্ষণ ছিল না। চিকিৎসক জানান, ঘটনাস্থলে শিনজো আবে কার্ডিওপালমোনারি অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন। আর গুলিটি তার কাঁধে লেগেছিল।

শিনজো আবের সমর্থকদের সঙ্গে দেখা করছেন জাপানের প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ
শিনজো আবে জাপানের সাম্প্রতিক সময়ের রাজনীতিতে সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব

চিকিৎসকরা সাড়ে চার ঘণ্টা আবেকে বাঁচাতে চেষ্টা চালায়
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, সাড়ে চার ঘণ্টা ধরে চিকিৎসক দল শিনজো আবেকে বাঁচাতে চেষ্টা চালিয়েছে। তারা তার রক্তক্ষরণ বন্ধ করতে চেষ্টা চালিয়েছেন। পাশাপাশি তাঁর রক্ত চলাচল স্বাভাবিক রাখতে ১০০ ইউনিটের বেশি রক্ত দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে এক চিকিৎসক নিশ্চিত করেন, আবের শরীরে দুটি ক্ষত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এগুলো গুলির ক্ষত। কিন্তু চিকিৎসক দল অস্ত্রোপচারের সময় কোন গুলি খুঁজে পায়নি।

হামলাকারী জাপানের সাবেক নৌসেনা
তাৎসুইয়া ইয়ামাগামি নামের ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। হামলাকারী জাপানের সাবেক নৌসেনা (জাপানিজ মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স)। নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি অস্ত্র দিয়ে তিনি শিনজো আবেকে গুলি করেন। আটকের পর তার অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। হামলার সময় তাঁর পরনে ধূসর রঙের টিশার্ট ও ট্রাউজার ছিল।

বক্তৃতা করতে করতে হঠাৎই গুলিবিদ্ধ
পশ্চিম জাপানের নারা শহরে একটি কর্মসূচিতে বক্তৃতা করছিলেন শিনজো আবে। তাকে চার পাশে ঘিরেছিলেন অনেকে। মঞ্চে উঠে বক্তৃতা করছিলেন শিনজো আবে। এই সময়ই তার পেছনের দিকে গুলি করা হয় জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ।

গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন শিনজো। তার জামায় রক্তের দাগ ছিল। উদ্ধার করতে জড়ো হয়েছেন অনেকে। দ্রুত উদ্ধার করে শিনজো আবেকে হেলিকপ্টারে দ্রুত হাসপাতালে নেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা রক্তের প্রবাহ বয়ে যেতে দেখেছেন। পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা চারপাশের এলাকা ঘিরে ফেলে। ভবন থেকে নেমে আসা বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে নারা পুলিশ।

Tokyo intersection with emergency vehicles and pedestrians during incident. Channel i News - চ্যানেল আই নিউজ
এই রাস্তাতেই বক্তব্য দেওয়ার সময় গুলি করা হয় শিনজো আবেকে

জাপান পার্লামেন্টের উচ্চ কক্ষের নির্বাচনে একজন প্রার্থীর সমর্থনে প্রচারণা চালানোর জন্য শিনজো আবে নারা শহরে গিয়েছিলেন।
আবে ২০২০ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে তার বড় প্রভাব রয়েছে। এই দলের বড় একটি অংশের নিয়ন্ত্রণ আবের হাতে ছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শিনজো আবে ছিলেন জাপানের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। ২০০৬ সালে তিনি প্রথবারের মতো প্রধানমন্ত্রী হন। ২০১২ সালে তিনি আবারও প্রধানমন্ত্রী হন।

পুলিশ ৪১ বছর বয়সী হামলাকারীকে আটক করে

শিনজো আবে ধনাঢ্য রাজনৈতিক পরিবার থেকে এসেছেন। তার বাবা ছিলেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া তার এক দাদা জাপানের প্রধানমন্ত্রী ছিলেন।

জাপানে বন্দুক হামলা খুবই বিরল ঘটনা। কারণ সেখানে অস্ত্র বহন করা নিষিদ্ধ। এছাড়া জাপানে রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করে হত্যার ঘটনাও খুব একটা দেখা যায় না।

২০০৭ সালে নাগাসাকি শহরের মেয়র ইচো ইতোকে গুলি করে হত্যা করেছিল গ্যাংস্টাররা। ১৯৬০ সালে জাপানের সোশালিস্ট পার্টির প্রধানকে বক্তব্য দেবার সময় গুলি করে হত্যা করে ডানপন্থীরা।

Tags: গুলি করে হত্যাজাপানশিনজো আবেসাবেক প্রধানমন্ত্রী
Previous Post

চাপা কষ্ট নিয়ে যা বললেন কনকচাঁপা

Next Post

রাজধানীতে জমে উঠেছে পশুর হাট

Next Post
রাজধানীতে পশুর হাটে গবাদি পশুর ব্যাপক চাহিদা, ক্রেতাদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে জমে উঠেছে পশুর হাট

অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফের ছবি, আইনজীবী প্যানেল থেকে অব্যাহতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনজীবী প্যানেল থেকে অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফকে অব্যাহতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT