চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে জমে উঠেছে পশুর হাট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 অপরাহ্ন 08, জুলাই 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
রাজধানীতে পশুর হাটে গবাদি পশুর ব্যাপক চাহিদা, ক্রেতাদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশু হাটগুলো জমে উঠেছে। এবার স্থায়ী-অস্থায়ী মিলে রাজধানীতে ১৮টি পশুর হাট বসেছে।

সংশ্লিষ্ট ক্রেতা-বিক্রেতারা বলছেন, ঈদের মাত্র একদিন বাকি থাকায় আজ সর্বোচ্চ সংখ্যক ক্রেতা কোরবানির পশু কিনে বাড়ি ফিরবেন।

রাজধানীর গাবতলী পশুর হাটে ছোট-বড় নানা ধরনের নানা জাতের গরু উঠেছে। ক্রেতারা আসছেন, দেখছেন, কথা বলছেন, দামাদামি করে গরু কিনেও ফিরছেন। তবে বেশির ভাগ ক্রেতার চাহিদা মাঝারি ধরনের গরু।

উত্তরার ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন ও আশিয়ান সিটিতে বসা হাট দুটিতেও কোরবানির জন্য পর্যাপ্ত পশুর উপস্থিতি লক্ষ্য করা গেছে। আর ক্রেতাদের উপস্থিতিও কম নয়।

ক্রেতারা তাদের সাধ্যমত দামে পছন্দের পশুটি কিনে নিয়ে যাচ্ছেন। বগুড়ার নবাব ও লাট বাহাদুর নামে দু’টি বড় জাতের গরু উত্তরার হাটে আনা হয়েছে। দু’টির দাম চাওয়া হয়েছে ১৬ লাখ টাকা।

পশুর হাটে আসা অধিকাংশ ক্রেতাদের পছন্দ স্থানীয়ভাবে খামারে লালন-পালন করা দেশি গরু। অন্যদিকে এবার অনেক মানুষ অনলাইনে কোরবানির পশু ঘরে বসেই কিনতে পারছেন। দরদামে বনিবনা হয়ে গেলেই মোবাইল অথবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পছন্দসই পশু কিনে ফেলছেন।

রাজধানীর পশুর হাটগুলোতে সরেজমিনে দেখা যায়, ঈদের মাত্র একদিন আগে গরু-ছাগল কেনাবেচা জমে উঠেছে। মাঝারি আকৃতির গরুর চাহিদা একটু বেশি। তবে হাটে বড় গরুর সংখ্যাও একেবারে কম নয়। দাম একটু বেশি।

উত্তরার হাটে আসা পাইকারদের অনেকেই বলেছেন, এবছর পশুর হাটে ভারতীয় গরু নেই। আজ দুপুরের পর আবহাওয়া ভালো থাকায় হাটে কেনাবেচা ভালো হচ্ছে বলে গরু ব্যবসায়ী এবং হাটের ইজারাদাররা জানিয়েছেন।

উত্তরা ও তুরাগের ক্রেতারা বলছেন, গত বছর ছোট গরু ৫০ থেকে ৭০ হাজার টাকা, মাঝারি আকৃতির গরু ৭৫ থেকে ১ লাখ টাকা এবং বড় আকৃতির গরু দেড় লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ১৩ লাখ টাকার মধ্যেই বিক্রি হয়েছে। কিন্তু এবছর গরুর দাম একটু বেশি। এ বছর ছোট গরু বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ হাজার, মাঝারী গরু ১ লাখ থেকে ১ লাখ ৩০।  আর বড় জাতের গরু ১ লাখ ৫০ হাজার থেকে ১৩ থেকে ১৪ লাখ টাকায়।

উত্তরা বৃন্দাবন পশুর হাটের ইজারাদার আলহাজ মো. নূর হোসেন বলেন, হাটে এবার দেশি গরুর প্রাধান্যই বেশি। ক্রেতার উপস্থিতি বেশ।

আজ ডিএমপির তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, উত্তরার গরুর হাটে ডিএমপির পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত  নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tags: পশুর হাটরাজধানী
Previous Post

চার ঘণ্টা শিনজো আবেকে বাঁচানোর চেষ্টা চালানো হয়েছে

Next Post

আইনজীবী প্যানেল থেকে অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফকে অব্যাহতি

Next Post
অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফের ছবি, আইনজীবী প্যানেল থেকে অব্যাহতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনজীবী প্যানেল থেকে অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফকে অব্যাহতি

প্রয়াত সুরকার আলম খান, রাষ্ট্রপতির শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশিষ্ট সুরকার আলম খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT