চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে খাবারের দাম ও হোটেল ভাড়া অতিরিক্ত আদায়ের অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:40 অপরাহ্ন 08, অক্টোবর 2022
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার সৈকত, পর্যটক ও ভ্রমণপ্রেমীদের ভিড়ে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ব্যাপক সমাগম হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। খাবারে ও অতিরিক্ত হোটেল ভাড়া আদায় করার অভিযোগ করেছেন পর্যটকরা। পর্যটক হয়রানি বন্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার কথা বলছে প্রশাসন। অতিরিক্ত ভাড়া নেয়ার কারণে একটি হোটেলকে জরিমানাও করা হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক ছুটি মিলে পাঁচদিনের টানা ছুটিতে দেশ। আর এই ছুটি উপভোগ করতে পর্যটন নাগরী কক্সবাজারে ভিড় করছেন পর্যটকরা। শনিবার সমুদ্র সৈকতের লাবনী ও সুগন্ধা পয়েন্টে দেখা যায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকরা হইচই আর আনন্দ করে সময় পার করছে।

ঢাকার মীর হাজিরবাগ থেকে আসা পর্যটক, সাইলা, আখি, রাফসান বলেন, তারা ছুটি উপভোগ করতে সৈকতে বন্ধুরা মিলিয়ে এসেছে। তবে যে হোটেলে উঠেছেন সেখানে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন এই পর্যটকরা।

সৈকতের সুগন্ধা পয়েন্টে কথা হয় খুলনা থেকে আসা পর্যটক সুজাউদ্দিনের সাথে। তিনি বলেন, দুপুরে কক্সবাজার শহরের ভেতর আল গনি হোটেলে ভাত খাওয়ার পর বিল দিতে গিয়ে থমকে জান। এ হোটেলে এক টুকরো ইলিশ মাছের দাম রাখা হয়েছে ৩০০ টাকা করে।

কুমিল্লার মুরাদনগর থেকে আসা পর্যটক, সালাম ফারুক বলেন, কক্সবাজার সৈকতে ঘুরে ভালো লাগছে। লাবনী পয়েন্টে সাগরের ভাঙ্গন রোধ করার জন্য দেওয়া বালির বস্তা দেখে মন খারাপ হয়ে গেল। প্রাকৃতিক জিনিসটা আর নেই এখানে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেল থেকে জানানো হয়, পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে হোটেল অভিসার নামের একটি হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার সৈকতে গোসল করতে নেমে ভেসে যায় অনেক পর্যটক, এসব পর্যটকদের উদ্ধারে কাজ করছে লাইফ গার্ড কর্মীরা।

সি সেইফ লাইফ গার্ড কর্মী, মোঃ শুকুর জানান, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকতের দুটি পয়েন্ট থেকে ভেসে যাওয়ার সময় ৬০ জন পর্যটককে উদ্ধার করে। তবে তাদের দ্রুত উদ্ধার করার কারণে হাসপাতালে পাঠাতে হয়নি বলেও জানান এ লাইফ গার্ড কর্মী।

কক্সবাজার হোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার বলেন, প্রতিটি হোটেলকে বলা আছে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করেন। তারপরেও যেসব হোটেলের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আমরা সমিতির পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করব।

টুরিস্ট পুলিশ কক্সবাজার রেজিয়নের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান বলেন, কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তায় আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। সকাল থেকে আমাদের মোবাইল টিমগুলো কাজ করছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, টানা ছুটিতে যেসব পর্যটক কক্সবাজারে এসেছে তাদের নানা বিষয়গুলো জেলা প্রশাসন থেকে দেখা হচ্ছে। জেলা প্রশাসনের তিনটি মোবাইল টিম সার্বক্ষণিক পর্যটন এলাকায় দায়িত্ব পালন করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ইতিমধ্যে একটি হোটেলকে জরিমানা করা হয়েছে।

Tags: কক্সবাজার
Previous Post

আবরারের হত্যাকারীদের উত্তরসূরিরাই হামলা চালিয়েছে: গণসংহতি আন্দোলন

Next Post

আয়ারল্যান্ডে পেট্রোল স্টেশনে বিস্ফোরণে নিহত ৭

Next Post
ফায়ারফাইটাররা আয়ারল্যান্ডে বিস্ফোরণের ঘটনাস্থলে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডে পেট্রোল স্টেশনে বিস্ফোরণে নিহত ৭

খাগড়াছড়িতে ভবন ধসে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়িতে ভবন ধসে নিহত ১, আহত ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT