চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরারের হত্যাকারীদের উত্তরসূরিরাই হামলা চালিয়েছে: গণসংহতি আন্দোলন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 08, অক্টোবর 2022
in রাজনীতি
A A
গণসংহতি আন্দোলনের লোগো, ন্যাশনালিস্ট ও বিপ্লবী সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগের হামলায় নিহত বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের স্মরণ সভায় ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন।

শনিবার বিকেলে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে বলেন, যারা ৩ বছর আগে আবরারকে পিটিয়ে হত্যা করেছে তাদের অনুসারীরাই আবরার ফাহাদের স্মরণ সভায় হামলা চালিয়েছে।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে ছাত্র অধিকার পরিষদের কর্মসূচিতে বিনা উস্কানিতে ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও পুলিশের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, মানুষের কণ্ঠ রোধ করতেই আবরারের হত্যাকারীদের উত্তরসূরিরাই হামলা চালিয়েছে। আর এই হামলায় আইন-শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের পক্ষ নিয়েছেন। ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যাল শাখার নেতা আখতার হোসনসহ ২৪ জন আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়। হামলাকারীদের প্রটোকল দিয়ে পুলিশ বরং হামলার শিকার শিক্ষার্থীদের গ্রেফতার করেছে। পুলিশের এই ভূমিকা এটাই প্রমাণ করে যে, সরকারের মতো করে এই রাষ্ট্রও জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ছাত্রলীগের হামলায় প্রায় ২০ জন আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিতে গেলে সেখানে গিয়ে পূণরায় হামলা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকা এটাই প্রমাণ করে যে তারা ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের মদদ দেয়।

নেতৃবৃন্দ আরো বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক এই স্মরণসভা কর্মসূচিতে এ ধরনের হামলা আবারো প্রমাণ করে সরকার মুখে সভা-সমাবেশে বাধা না দেয়ার কথা বললেও বাস্তবে সারাদেশে রাজনৈতিক ভিন্নমত চর্চার নূন্যতম পরিবেশও রাখতে চায় না। জনসম্মতিহীন ফ্যাসিবাদী-কর্র্তত্ববাদী ক্ষমতা টিকিয়ে রাখতে সন্ত্রাস, দখলদারিত্ব কায়েম করে শিক্ষাঙ্গনসহ সর্বত্র দখল বজায় রাখতে চায় সরকার।

নেতৃবৃন্দ বলেন, সরকার এইভাবে ছাত্রলীগ এবং পুলিশ দিয়ে সন্ত্রাস করে কিংবা ভয় দেখিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে না। সরকার যখন জনগণের বিরুদ্ধে দাঁড়ায় তখন সেই সরকারের বিরুদ্ধে জনগণের জাগরণ অবশ্যম্ভাবী। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

নেতৃবৃন্দ তারা বলেন, অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি এবং হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। প্রতিটি ক্যম্পাসকে ভয়মুক্ত নিরাপদ জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রসমাজসহ সর্বস্তরের জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানান নেতৃবৃন্দ।

Tags: আবরার হত্যাগণসংহতি আন্দোলন
Previous Post

লাউ চাষে বাম্পার ফলন পেয়েছে কৃষক

Next Post

কক্সবাজারে খাবারের দাম ও হোটেল ভাড়া অতিরিক্ত আদায়ের অভিযোগ

Next Post
কক্সবাজার সৈকত, পর্যটক ও ভ্রমণপ্রেমীদের ভিড়ে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে খাবারের দাম ও হোটেল ভাড়া অতিরিক্ত আদায়ের অভিযোগ

ফায়ারফাইটাররা আয়ারল্যান্ডে বিস্ফোরণের ঘটনাস্থলে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডে পেট্রোল স্টেশনে বিস্ফোরণে নিহত ৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT