চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসর ভেঙে আবারও বক্সিং রিংয়ে ফিরছেন মেওয়েদার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আবারও পেশাদার বক্সিংয়ে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদার। এবছরের শেষদিকে চতুর্থবারের মতো অবসর থেকে সরে আসবেন ৪৮ বর্ষী কিংবদন্তি। সবশেষ অবসর নিয়েছেন ২০১৭ সালে।

প্রায় ৯ বছর পর রিংয়ে ফিরছেন মেওয়েদার। এখনও প্রতিপক্ষের নাম ঘোষণা করা হয়নি, তবে ২০১৭ সালে ১০ম রাউন্ডের টেকনিক্যাল নকআউটে মিক্সড মার্শাল আর্টস ফাইটে কনর ম্যাকগ্রেগরকে পরাজিত করার পর এটি হবে মেওয়েদারের প্রথম পেশাদার লড়াই। সেই ম্যাচে আইরিশ বক্সারের বিপক্ষে সাফল্যে অপরাজিত ৫০তম পেশাদার জয় নিশ্চিত করেছিলেন।

এপর্যন্ত ৫০টি ম্যাচ খেলা মেওয়েদার একটি ম্যাচও হারনেনি। যার মধ্যে ২৭ ম্যাচে প্রতিপক্ষকে নকআউট করে জিতেছেন। অবসর পর আলোচনায় ছিল একটি প্রদর্শনী লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন সাবেক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসনের। এখনও সে ম্যাচের তারিখ ও ভেন্যু ঘোষণা করা হয়নি।

মেওয়েদার তিন দশকের ক্যারিয়ারে পাঁচটি ওজন শ্রেণিতে ১৫টি বিশ্বচ্যাম্পিয়ন শিরোপা জিতেছিলেন। বিবৃতিতে তিনি বলেছেন, ‘বক্সিং খেলায় আরও রেকর্ড গড়ার জন্য যা যা প্রয়োজন তা আমার এখনও আছে।’

‘আমার আসন্ন মাইক টাইসন ইভেন্ট থেকে শুরু করে আবারও পেশাদার লড়াই ফেরা পর্যন্ত, কেউই এত বড় গেট তৈরি করতে পারবে না। কেউ এতবেশি বিশ্বব্যাপী সম্প্রচারিত দর্শক পাবে না এবং প্রতিটি ইভেন্টের মাধ্যমে কেউ এতবেশি অর্থ উপার্জন করতে পারবে না।’

২০০৭, ২০১৫ এবং ২০১৭ সালে অবসরে গিয়েছিলেন মেওয়েদার। পেশাদার ক্যারিয়ার শেষ করলেও বিভিন্ন সময় প্রদর্শনী লড়াইয়ে অংশ নিয়েছেন।

Tags: বক্সিংমাইক টাইসনলিড স্পোর্টস
Previous Post

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের প্রেসিডেন্টের যে বার্তা

Next Post

গ্রিনল্যান্ডে ‘বিরাট হাসপাতাল জাহাজ’ পাঠাচ্ছেন ট্রাম্প

Next Post

গ্রিনল্যান্ডে ‘বিরাট হাসপাতাল জাহাজ’ পাঠাচ্ছেন ট্রাম্প

শাহরুখ খান জন্মদিনের পার্টিতে ঢুকছেন, sunglasses পরা, গম্ভীর মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলিম খানকে দেখতে হাসপাতালে শাহরুখ খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT