চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলিম খানকে দেখতে হাসপাতালে শাহরুখ খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A
শাহরুখ খান জন্মদিনের পার্টিতে ঢুকছেন, sunglasses পরা, গম্ভীর মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার ‘বাদশাহ’ শাহরুখ খান ও ‘ভাইজান’ সালমান খানকে নিয়ে নানা সম্পর্কের সমীকরণ শোনা যায়। বিনোদন জগতে তাদের সম্পর্কের যতই ওঠাপড়া থাকুক না কেন, সৌজন্য বিনিময়ে কখনো কমতি দেখা যায়নি। এবার সালমানের বাবা বর্ষীয়ান কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খানের স্বাস্থ্যের খোঁজখবর নিতে লীলাবতী হাসপাতালে ছুটে গেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এ চিত্রনাট্যকারের স্বাস্থ্যের খোঁজ নিতে যান তিনি। সেই সময় হাসপাতালের অন্দরে খান পরিবারের প্রায় সবাই উপস্থিত ছিলেন। জানা গেছে, সালমান খান, আরবাজ খান, সোহেল ও আলভিরার সঙ্গে কথাও বলেছেন শাহরুখ খান।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন চিত্রনাট্যকার সেলিম খান। হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। যদিও পরে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেই সময়ে সেলিম খানের শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ার নেপথ্যের কারণ জানা যায়নি।

জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণের জন্যই তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রথমটায় অস্ত্রোপচারের কথা থাকলেও বুধবার চিকিৎসক জানান, সামান্য ব্রেন হেমারেজের জন্য কোনো রকম অপারেশনের দরকার হয়নি। তবে ভেন্টিলেশনে থাকলেও আপাতত স্থিতিশীল সেলিম খান। কিন্তু বাবার স্বাস্থ্যের খবর হাসপাতাল থেকে এভাবে বাইরে ফাঁস হওয়ায় বেজায় চটেছেন সালমান খান।।

এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন বলিউডের বাদশাহ হয়ে ওঠার পেছনে সেলিম খানের ঠিক কতটা অবদান। দিল্লি থেকে মুম্বাই আসা শাহরুখ আশ্রয় পেয়েছিলেন সেলিম খানের কাছে। তার বাড়িতে থাকতেন, খাওয়াদাওয়া করতেন। এমনকি তার ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে সেলিম খানের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সেসব কিছু আজও মনে রেখেছেন বলিউড বাদশাহ। আজও যে তিনি কৃতজ্ঞ সেলিম খানের কাছে, তা স্বীকার করে নিয়ে বলেছেন— আজ আমি যা, সব কিছু সেলিম খান ও তার পরিবারের জন্য। আমার নিজেকে প্রতিষ্ঠা করার পেছনে তার অবদান অনস্বীকার্য।

Tags: শাহরুখ খানসালমান খান
Previous Post

গ্রিনল্যান্ডে ‘বিরাট হাসপাতাল জাহাজ’ পাঠাচ্ছেন ট্রাম্প

Next Post

পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য

Next Post

পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য

চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের দরকার ১৩৫ রান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT