ঝড় এবং ভারী বৃষ্টিপাতের কারণে পূর্ব-এশিয়ার কয়েকটি দেশে বন্যা হয়েছে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছে চীন। চীনের উত্তর-পূর্বাঞ্চলে টাইফুন আঘাত হানার পর বন্যার কবলে পড়েছে লাখ লাখ মানুষ। গতসপ্তাহে চীনের রাজধানী বেইজিংয়ে বৃষ্টির পরিমাণ ১৪০ বছরের রেকর্ড ভঙ্গ করে।







