চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণের বোঝা এড়াতেই নীতিনের আত্মহত্যা? মুখ খুললেন তার কন্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 06, আগস্ট 2023
in বিনোদন
A A
নেতা বা বক্তা বক্তৃতা দিচ্ছেন, পেছনে নম্বরের বোর্ড দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার (২ আগস্ট) সকালে বলিউডের খ্যাতিমান শিল্প নির্দেশক নীতিন চন্দ্রকান্ত দেশাইয়ের নিজস্ব স্টুডিও থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত মরদেহ।  ময়না তদন্তের রিপোর্ট থেকে জানা যায়, গলায় ফাঁস দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে নীতিনের। কিন্তু ঠিক কি কারণে নীতিন আত্মহত্যার পথ বেছে নিলেন? এ বিষয়ে শুরুতে কিছু জানা না গেলেও এবার জানা গেল, বিপুল পরিমাণ ঋণের বোঝা ছিল তার মাথায়।

তবে কি এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করতে না পেরেই নিজেকে শেষ করে দেওয়ার রাস্তা বেছে নিয়েছিলেন নীতিন? এ নিয়েই চলছে এখন নানান আলোচনা। এবার সে প্রসঙ্গেই মুখ খুললেন নীতিন দেশাইয়ের কন্যা মানসী। শনিবার (৫ আগস্ট) মানসী দেশাই একটি বিবৃতি জারি করেন। যেখানে তিনি স্পষ্ট করে দেন, কারও টাকা আত্মসাৎ করার কোন উদ্দেশ্যই তার বাবার ছিল না।

এএনআইকে মানসী বলেন, ‘আমার বাবার কারো সাথে প্রতারণা করার কোনো উদ্দেশ্য ছিল না। তিনি যে সমস্ত অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি পূরণ করতেনই। তবে করোনার মহামারীর কারণে একটানা কোন কাজ ছিল না এবং স্টুডিও বন্ধ ছিল। এর কারণে তিনি আর নিয়মিত অর্থ প্রদানে সক্ষম হননি।’

মানসী আরও প্রকাশ করেছেন যে, তার বাবা একটি কোম্পানি থেকে ১৮১ কোটি ঋণ নিয়েছিলেন, যার মধ্যে তিনি ৮৬.৩১ কোটি টাকা পরিশোধ করেছেন। এবং বাকি অর্থও পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তারপরও তারা ছয় মাসের সুদ চেয়েছিল, যা তার বাবা অফিস বিক্রি করে পরিশোধ করেছিলেন। জালিয়াতি করার কোনো উদ্দেশ্যই ছিল না। কারণ তিনি তার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ প্রদান করে যাচ্ছিলেন।’

এছাড়াও মানসী মিডিয়ার কাছে অনুরোধ জানান, তারা যেন তার বাবাকে নিয়ে মানহানিকর ও অপপ্রচারমূলক সংবাদ প্রকাশ বন্ধ করে। সঙ্গে কোন তথ্যের দরকার পড়লে যেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তার বাবাকে নিয়ে অযথা মন গড়া সংবাদ প্রকাশেও বিরত থাকার অনুরোধ জানান মানসী।

সূত্র: পিঙ্কভিলা 

Tags: আত্মহত্যাঋণের বোঝা
Previous Post

পূর্ব-এশিয়ার কয়েকটি দেশে বন্যা

Next Post

বিভিন্ন সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

Next Post
সমুদ্র সৈকত ও পর্যটক, সতর্ক সংকেত দেখানো লাল পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

একজন যুবক ও যুবতী রাস্তার পাশে হাঁটছেন, ব্যস্ত বাজারের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর আমেরিকায় বাংলাদেশি সিনেমার বাজার: সেরা তিনে 'প্রিয়তমা'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT