চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে বন্যার পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ

হাকিম বাবুল by হাকিম বাবুল
11:37 পূর্বাহ্ন 08, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, জনপদ, শেরপুর
A A
শেরপুরে বন্যার পানিতে রাস্তা ডুবে গেছে, মানুষ চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হতে শুরু করেছে। তবে বন্যার পানি কমলেও বন্যার্তদের দুর্ভোগ বেড়েই চলেছে। আশ্রয়কেন্দ্র থেকে বন্যার্তরা নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। কিন্তু বিধ্বস্ত ঘর-বাড়ির
ভয়াবহ চিত্র ফুটে ওঠেছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে সদরের গাজীখামার থেকে নালিতাবাড়ীর কলসপাড় এলাকায় নানাবাড়ি বেড়াতে এসে বন্যার পানিতে ডুবে মোছা. জিনিয়া বেগম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্যায় ৪ দিনে দুই নারী ও এক শিশুসহ ৯ জন মারা গেছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘুরে দাঁড়াতে চেষ্টা করছেন। কিন্তু নগদ অর্থ এবং উপার্জনের অভাবে তারা হিমশিম খাচ্ছেন। সরকারি-বেসরকারি, ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা কামনা করেছেন তারা। অনেক এলাকায় জলাবদ্ধতা এবং এবং বন্যার পানি নামারগতি ধীর হওয়ার কারণে গবাদি পশুসহ অনেকইে উঁচু রাস্তার ওপর আশ্রয় নিয়ে বাড়ি ফেরার প্রহর গুনছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে, সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর জেলায় প্রায় ৫০০ কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পানি পুরোপুরি নেমে গেলে ক্ষয়ক্ষতির পুর্নাাঙ্গ বিবরণ পাওয়া যাবে বলে উল্লেখ করেছেন খামাবাড়ির উপ-পরিচারক ড. সুকল্প দাস।

জেলা শিক্ষা অফিসের তথ্যমতে. স্কুল-কলেজ ও মাদ্রাসা মিলিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৪১ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলতি বন্যায় ৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়ে যায়। যার মধ্যে নালিতাবাড়ি উপজেলাতেই বন্যাকবলিত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৬৩টি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ জানান, জেলার ৫ উপজেলায় সর্বমোট ৭৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে বন্যাকবলিত হয়েছে ৩০২টি। ২৪২টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ে ভারী বৃষ্টি কিংবা উজানের ভারতীয় ঢল না নামলে নদ-নদীগুলোর পানি আরও কমবে এবং এক-দুই দিনের মধ্যে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে।

Tags: কমতে শুরু করেছেবন্যার পানিশেরপুর
Previous Post

৪০-এ এসে ২২ বছরের ইনিয়েস্তা-ম্যাজিক থামল

Next Post

দীপু মনি-মেনন-ইনু-পলকের আরও ৭ দিন করে রিমান্ড

Next Post
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতা ও নেত্রীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপু মনি-মেনন-ইনু-পলকের আরও ৭ দিন করে রিমান্ড

সুন্দরবনে বাঘের ছবি, বনজঙ্গি বাঘের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সুন্দরবনে বাঘের সংখ্যা কত, গণনা শেষে ফল প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT