চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০-এ এসে ২২ বছরের ইনিয়েস্তা-ম্যাজিক থামল

বুটজোড়া তুলে রাখলেন স্পেনিয়ার্ড কিংবদন্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 পূর্বাহ্ন 08, অক্টোবর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা জার্সি পরা লিওনেল মেসি মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দল থেকে অনেক আগেই অবসর নিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। খেলা চালিয়ে যাচ্ছিলেন ক্লাব ফুটবলে। এবার সবধরনের ফুটবলকেই বিদায় বলে দিলেন স্পেনিয়ার্ড কিংবদন্তি। স্পেন জার্সিতে ২০১০ বিশ্বকাপজয়ী তিনি, করেছিলেন ফাইনাল জেতানো গোলটি।

আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সোমবার রাতে দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ৪০ বর্ষী ইনিয়েস্তা। স্পেনিয়ার্ড কিংবদন্তির পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০২ সালের অক্টোবরে বার্সেলোনা জার্সিতে।

১৯৯৬ সালে বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় নাম লেখান ইনিয়েস্তা। বয়সভিত্তিক এবং ক্লাবটির ‘বি’ দল থেকে ২০০২ সালে মূল দলে নাম লেখান। পরে স্বপ্নের মতো সাজান ক্যারিয়ার। ২০১৮ সালে কাতালানদের সঙ্গে দুযুগের বেশি সময়ের সম্পর্ক ছেড়ে জাপানে পাড়ি দেন।

বার্সা ছাড়ার পর ঠিকানা হয় জাপানিজ ক্লাব ভিসেল কোবেতে। সবশেষ মৌসুমে খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব এমিরেটসে। ২০২৫ সাল পর্যন্ত দলটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ ছিল। তবে ক্যারিয়ার আর দীর্ঘায়িত করলেন না। একবছরের চুক্তিতে ক্লাবটির হয়ে ২৩ ম্যাচ খেলে ৫টি গোলের পাশাপাশি ১টি অ্যাসিস্ট করেছেন।

স্প্যানিশ জায়ান্ট বার্সার হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন ইনিয়েস্তা। বার্সেলোনা মূল দলের হয়ে খেলেছেন ৬৭৪ ম্যাচ। ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৯টি লা লিগা, ৬টি কোপা ডেল রেসহ ৩২টি শিরোপা জিতেছেন।

স্পেন জাতীয় দলের হয়ে ২০০৬ সালে যাত্রা শুরু ছিল ইনিয়েস্তার। ২০১৮ সালে অবসর নেয়ার আগে ১৩১ ম্যাচ খেলেছেন। ১৪ গোলের পাশাপাশি জাতীয় দলের হয়ে ৩০টি অ্যাসিস্ট করেন। ২০০৮ ও ২০১২ সালে দলটির টানা দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে দারুণ অবদান রাখেন।

স্পেনের হয়ে দুবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের সঙ্গে সেরা অর্জন ফিফা বিশ্বকাপ জয়। ২০১০ সালে সাউথ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে স্পেনের জয়সূচক গোলটি এসেছিল ইনিয়েস্তার পা থেকে। গোলশূন্য সমতায় ম্যাচের মূল সময় পার হওয়ার পর ১১৬ মিনিটে গোলটি করেছিলেন। ১-০ গোলে জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।

২০১৮ বিশ্বকাপে রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যাওয়ার পর স্পেনকে বিদায় বলে দেন ইনিয়েস্তা।

Tags: ইনিয়েস্তাবার্সেলোনালিড স্পোর্টসস্পেন
Previous Post

প্রথমবারের মত সমুদ্রপথে হজযাত্রী পাঠাবে বাংলাদেশ

Next Post

শেরপুরে বন্যার পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ

Next Post
শেরপুরে বন্যার পানিতে রাস্তা ডুবে গেছে, মানুষ চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে বন্যার পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ

বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতা ও নেত্রীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপু মনি-মেনন-ইনু-পলকের আরও ৭ দিন করে রিমান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT