চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যি কথা চোখে পানি রাখতে পারছিলাম না

ব্যান্ড মিউজিকে প্রথমবার একুশে পদক পেয়ে ‘ওয়ারফেজ’ দলনেতা টিপু

মিতুল আহমেদ by মিতুল আহমেদ
6:24 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এরমধ্যে ব্যান্ড সংগীতে প্রথমবার ঘোষিত হলো একুশে পদক। আর প্রথমবারই এই পুরস্কার পাচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’।

বাংলাদেশে প্রথম বাংলা ব্যান্ডের একুশে পদকপ্রাপ্তির খবরে যোগাযোগ হয় ব্যান্ডটির দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপুর সাথে।

মিরপুর স্টেডিয়ামে পারফর্ম করতে মঞ্চে উঠার আগে পান এই সম্মাননা প্রাপ্তির খবর

প্রথম বাংলা ব্যান্ড হিসেবে একুশে পদক পাওয়ার খবরে প্রতিক্রিয়া জানিয়ে চ্যানেল আই অনলাইনকে টিপু বলেন,“এরকম একটা খবরের জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। এটা একেবারেই অপ্রত্যাশিত ছিলো। বাংলাদেশে বাংলা ব্যান্ড হিসেবে প্রথমবার আমরা একুশে পদক পেলাম, এটা অন্যরকম একটা অনুভূতি। এটা এই মুহূর্তে ভাষায় প্রকাশ করতে পারছি না।”

এসময় ব্যান্ড সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টিপু বলেন,“ওয়ারফেজ প্রতিষ্ঠার শুরু থেকে এখন পর্যন্ত যারা আমরা কাজ করেছি, এখনো করছি- ব্যান্ডের সাবেক সদস্য থেকে বর্তমান ব্যান্ড সদস্য এবং তাদের পরিবারসহ আমাদের শ্রোতা দর্শক থেকে শুরু করে যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন এবং আছেন- প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে সবার ভালোবাসা, দোয়া ও সমর্থনের কারণেই আজকের এই একুশে পদক আমরা অর্জন করতে পেরেছি।”

একুশে পদকপ্রাপ্তির কিছুটা আভাস আগে থেকে পেলেও এই খবরকে খুব একটা পাত্তা দেননি ওয়ারফেজ সদস্যরা। টিপু বলেন, “কিছুটা হিন্টস আগে থেকে পাচ্ছিলাম, কিন্তু আমি এটা বিশ্বাস করিনি।”

ওয়ারফেজের দলনেতা ও ড্রামার টিপু

প্রজ্ঞাপন প্রকাশের খবরটি যখন পেলেন ‘ওয়ারফেজ’ সদস্যরা, তখন তারা ছিলেন মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। একটি শোয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন জানিয়ে টিপু জানান, আমাদের আজ শো ছিলো মিরপুর স্টেডিয়ামে। মঞ্চে উঠার ঠিক মিনিট চারেক আগে খবরটি পাই। খবরটি শোনার পর ব্যান্ড মেম্বাররা সবাই উল্লাস করলাম। একে অপরকে জড়িয়ে ধরলাম, সত্যি কথা চোখে পানি রাখতে পারছিলাম না! এ অবস্থায় স্টেজে উঠলাম এবং পারফর্ম করলাম!

এটা সবার জন্য একটা উৎসাহজনক একটা সিদ্ধান্ত মন্তব্য করেন ‘ওয়ারফেজ’ এর দলনেতা। তিনি বলেন,“বাংলাদেশে অনেক স্বনামধন্য ব্যান্ড আছে, আমি মনে করি প্রত্যেকেই এই রাষ্ট্রীয় পদক পাওয়ার যোগ্য। আমাদের সিনিয়র অনেক ব্যান্ড আছে। কিন্তু আমরা পেলাম, তাও প্রথমবার- এটা সত্যিই অনেক ভালো লাগছে। এটা অবশ্যই নতুন প্রজন্মকে এবং ব্যান্ড ইন্ডাস্ট্রি তথা গোটা মিউজিক ইন্ডাস্ট্রিকে আরো গতিশীল করবে এটা আমার দৃঢ় বিশ্বাস।”

তরুণ প্রজন্মকে ব্যান্ডের প্রতি আরো আকৃষ্ট করবে এই রাষ্ট্রীয় পদক দেয়ার সিদ্ধান্ত, এমনটাই মনে করেন টিপু। বলেন, তরুণ প্রজন্ম আরো ব্যান্ড মিউজিক নিয়ে উদ্ধুদ্ধ হবে, এটা আমার বিশ্বাস। কারণ সরকারি স্বীকৃতি একটা বড় মর্যাদার বিষয়। আর সেটা যখন একটা ব্যান্ড অর্জন করে, তখন তরুণরাও স্বপ্ন বুঁনতে পারে ভাবতে পারে যে ‘আমরা পারবো না কেন, আমরা আরো ভালো কিছু করতে পারবো’! আমার মনে হয়, মিউজিক ইন্ডাস্ট্রিতে এই পদক আরো গতি সঞ্চার করবে।

ব্যান্ড মিউজিকে ‘ওয়ারফেজ’কে ছাড়াও এবছর চলচ্চিত্রে ববিতা, চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদকে একুশে পদক দিয়েছে সরকার।

Tags: একুশে পদকগানচলচ্চিত্রটিপুড্রামারমিউজিকসংগীত
Previous Post

বাচ্চু বেঁচে থাকলে অনুভূতিটা হয়তো অন্যরকম হতো

Next Post

দেশে প্রথমবারের মতো সফল ‘পেকটাস ও ইটিএস’ সমন্বিত অস্ত্রোপচার

Next Post

দেশে প্রথমবারের মতো সফল ‘পেকটাস ও ইটিএস’ সমন্বিত অস্ত্রোপচার

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT