চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে প্রথমবারের মতো সফল ‘পেকটাস ও ইটিএস’ সমন্বিত অস্ত্রোপচার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2026
in স্বাস্থ্য
A A

বাংলাদেশের চিকিৎসা ইতিহাসে প্রথমবারের মতো একই রোগীর শরীরে একসঙ্গে সফলভাবে সম্পন্ন হলো ‘পেকটাস এক্সকাভাটাম’ ও ‘এন্ডোস্কোপিক থোরাসিক সিমপ্যাথেকটমি (ইটিএস)’—দুটি জটিল বক্ষ অস্ত্রোপচার। রাজধানীর একটি হাসপাতালে আয়োজিত দুই দিনব্যাপী ‘পেকটাস ওয়ার্কশপ ২০২৬’-এর প্রথম দিনেই এই যুগান্তকারী সাফল্য অর্জিত হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) ১৬ বছর বয়সী এক কিশোরের ওপর এই বিরল অস্ত্রোপচার পরিচালনা করা হয়। জন্মগতভাবে সে ‘পেকটাস এক্সকাভাটাম’ বা বক্ষপ্রাচীরের বিকৃতি সমস্যায় ভুগছিল, যেখানে বুকের মাঝখানের অংশ ভেতরের দিকে দেবে গিয়ে হৃদযন্ত্র ও ফুসফুসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি করে। একই সঙ্গে সে ‘হাইপারহাইড্রোসিস’ বা অতিরিক্ত ঘাম সমস্যায় আক্রান্ত ছিল, যা তার দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছিল।

চিকিৎসকরা জানান, এই প্রথম দেশে একই অজ্ঞান অবস্থায় দুটি অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় রোগীর ঝুঁকি ও পরবর্তী জটিলতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে। একই সঙ্গে রোগীর দীর্ঘদিনের দুটি বড় শারীরিক সমস্যা থেকে মুক্তি মিলেছে।

থাইল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং বাংলাদেশের অভিজ্ঞ থোরাসিক সার্জনদের সমন্বয়ে এই জটিল অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়। কর্মশালার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন দেশের বরেণ্য থোরাসিক সার্জন অধ্যাপক ডা. এ.কে.এম. রাজ্জাক। আন্তর্জাতিক ফ্যাকাল্টি হিসেবে অংশ নেন থাইল্যান্ডের ভাজিরা হাসপাতালের সহযোগী অধ্যাপক ও খ্যাতনামা সার্জন ডা. সিরা লাওহাথাই।

পুরো ওয়ার্কশপ এবং এই ঐতিহাসিক অস্ত্রোপচারের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন গ্রীন লাইফ হাসপাতালের থোরাসিক সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. তাজদীত রহমান তানিম।

ওয়ার্কশপের দ্বিতীয় দিন মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আরও একটি সফল পেকটাস সার্জারি সম্পন্ন হয়। একই দিনে পেকটাস সার্জারির আধুনিক চিকিৎসা পদ্ধতি ও দীর্ঘমেয়াদি ফলাফল নিয়ে একটি বিশেষ সিএমই (কন্টিনিউয়িং মেডিক্যাল এডুকেশন) সেশন অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।

একই দিনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বাংলাদেশে প্রথমবারের মতো বক্ষপ্রাচীরের জটিল রোগ ব্যবস্থাপনার জন্য এই বিশেষায়িত ক্লিনিক উন্নত চিকিৎসা, প্রশিক্ষণ ও গবেষণার একটি কেন্দ্র।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এই যুগপৎ অস্ত্রোপচার, আন্তর্জাতিক মানের ওয়ার্কশপ এবং চেস্ট ওয়াল ক্লিনিকের যাত্রা বাংলাদেশের থোরাসিক সার্জারিকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এর ফলে এখন থেকে জটিল বক্ষ বিকৃতির আধুনিক চিকিৎসা দেশেই সম্ভব হবে এবং রোগীদের বিদেশে চিকিৎসার প্রয়োজন অনেকাংশে কমে আসবে।

Tags: অস্ত্রোপচারথাইল্যান্ড
Previous Post

সত্যি কথা চোখে পানি রাখতে পারছিলাম না

Next Post

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

Next Post
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

নতুন এমপিদের শপথ নিয়ে যা জানালেন আইন উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT