চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ছবি দিয়ে বড়পর্দায় মেহজাবীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
বড়পর্দায় মেহজাবীন চরিত্রের ছবি, বাংলাদেশি অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুদিন ধরেই কানাঘুষা হচ্ছিলো, কবে বড়পর্দায় পা রাখবেন ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! অসংখ্যবার এমন প্রশ্ন শুনতে হয়েছে তার নিজেকেও। অভিনয়ে ১৪ বছর কাটানোর পর বিশেষ দিনে নিজের প্রথম সিনেমার ঘোষণা দিলেন ‘চ্যানেল আই লাক্স সুপারস্টার’ খ্যাত জননন্দিত এই অভিনেত্রী।

২১ ফেব্রুয়ারির দুপুরে মেহজাবীন জানালেন, তার প্রথম সিনেমার নাম ‘সাবা’। ছবির পোস্টার শেয়ার করে মেহজাবীন ফেসবুকে লিখেন,“২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্খী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।”

ইতিমধ্যে সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে জানিয়ে মেহজাবীন বলেন,“২০২৩ সালের শুরুতেই আমরা এই চলচিত্রের কাজ সম্পন্ন করি।”

‘সাবা’ ক্যারিয়ারে বিশেষ হয়ে থাকবে জানিয়ে মেহজাবীন আরো লিখেন,“সাবা অর্থ যেমন সকাল, সকালের মৃদু বাতাস। আশা করছি আমার চলচ্চিত্র জীবনের সকালটিকেও সবাই অকৃত্রিম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখবেন। গল্প, চরিত্র, পরিচালকের নির্মাণ, গুণী অভিনয়শিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সঙ্গে আমার অভিনয়ের সুযোগ-সব মিলিয়ে ‘সাবা’ আমার জীবনে সবসময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে।”

বড়পর্দায় মেহজাবীন চৌধুরীর ছবি, নাটকীয় ও মনোযোগ আকর্ষণীয়. Channel i News - চ্যানেল আই নিউজ সাবা পরিচালনা করছেন মাকসুদ হোসেন। যিনি গ্লোবাল মিডিয়া মেকার্স সহ বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র কর্মশালায় অংশ গ্রহণ করেছেন। সেই সাথে ‘সাবা’ সহ নিজের পরিচালিত আরো একটি সিনেমা নিয়ে ভারত ও বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম বাজারের কো-প্রোডাকশনে অংশ নিয়েছেন।

মেহজাবীন ছাড়াও ‘সাবা’ চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার এবং রোকেয়া প্রাচীর মতো অভিনয়শিল্পীরা। ‘মাটির প্রজার দেশে’র আরিফুর রহমান ও তামিম আবদুল মজিদের প্রযোজনায় সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন বরকত হোসেন পলাশ।

Tags: অভিনয়আরিফুর রহমানইউটিউব তারকাছোটপর্দাতারকাবড়পর্দাবরকত হোসেন পলাশমাকসুদ হোসেনমেহজাবীনলিড বিনোদনসিনেমা
Previous Post

শহীদ মিনারে কোটি প্রাণের শ্রদ্ধা ভালোবাসা

Next Post

বাসে ছিনতাইয়ের জন্য বমি করার প্রশিক্ষণ দিতেন ‘চোরা স্বপন’

Next Post
বাসে ছিনতাইয়ের জন্য বমি করার প্রশিক্ষণ দিতেন চোরা স্বপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসে ছিনতাইয়ের জন্য বমি করার প্রশিক্ষণ দিতেন ‘চোরা স্বপন’

Black and white portrait of a man and a color photo of a young girl outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রীর কথা মনে করিয়ে দেওয়ায় ৫ বছরের মেয়েকে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT