চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসে ছিনতাইয়ের জন্য বমি করার প্রশিক্ষণ দিতেন ‘চোরা স্বপন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, অপরাধ
A A
বাসে ছিনতাইয়ের জন্য বমি করার প্রশিক্ষণ দিতেন চোরা স্বপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছিনতাই করার জন্য দলের সদস্যদের বমি করার প্রশিক্ষণ দিতেন ‘বমি পার্টি’ নামে ছিনতাই গ্রুপ চালানোর মূলহোতা মো. স্বপন প্রকাশ ওরফে চোরা স্বপন (৫২)।

রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইয়ের অভিযোগে তাকে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে ফার্মগেট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। তিনি জানান, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ছুরি ও ছিনতাই করা টাকা জব্দ করা হয়। বাসে যাত্রীবেশে উঠে বমি করে যারা ছিনতাই করেন, তাদের কাছে ‘গুরু স্বপন’ নামে পরিচিত তিনি।

ওসি আরও বলেন, স্বপন একসময় চুরি করতেন। চুরির অভিযোগে বেশ কয়েকবার আটকও হয়েছেন তিনি। এ কারণে গ্রামে সবাই চোরা স্বপন নামেই তাকে চেনেন। গ্রাম ছেড়ে ঢাকায় এসে তিনি ছিনতাই শুরু করেন। প্রথমে অন্য দলের সঙ্গে থাকলেও পরে নিজেই দল করে নেন। এরপর তিনি নিজেই ‘বমি পার্টি’ দলটি করেন। তার দলের সদস্যরা বিভিন্ন বাসে উঠে প্রথমে কৃত্রিম জটলা তৈরি করেন। এরপর তাদের কেউ একজন সেখানে কৃত্রিম বমি করেন। বমি করার পর বাসের মধ্যে এক ধরনের হৈ-হুল্লোড় তৈরি হয়। সে সুযোগে এই গ্রুপের সদস্যরা যাত্রীর মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে পালিয়ে যান।

ওসি মোহাম্মদ মহসিন জানান, তারা যে বমি করেন সেটা কৃত্রিম। চকলেট এবং পানির বিশেষ মিশ্রণে সেটি করা হয়। এই বমি করার ‘প্রশিক্ষণ’ দেন স্বপন। তাই তাকে এ ধরনের ছিনতাইকারী দলের সদস্যরা গুরু স্বপন নামেই ডাকেন।

গতকাল মঙ্গলবার ফার্মগেটে একটি বাসে স্বপন তার আরও দুই সদস্য নিয়ে ওঠেন। তারা সেখানে বমি করে ছিনতাইয়ের চেষ্টা করলে যাত্রীরা দেখে ফেলেন। এ সময় দুইজন পালিয়ে গেলেও স্বপনকে আটক করা হয়। পরে পুলিশ স্বপনের কাছ থেকে একটি ছুরি ও ৮০ হাজার টাকা জব্দ করে।

গ্রেপ্তার স্বপন বরিশাল জেলার কাজিরহাট থানার সন্তোষপুর গ্রামের মৃত আয়নাল ফকিরের ছেলে। তিনি চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাইয়ের অভিযোগে ১০ মামলা আছে বলেও জানান ওসি মহসিন।

Tags: তেজগাঁও থানা
Previous Post

যে ছবি দিয়ে বড়পর্দায় মেহজাবীন

Next Post

স্ত্রীর কথা মনে করিয়ে দেওয়ায় ৫ বছরের মেয়েকে হত্যা

Next Post
Black and white portrait of a man and a color photo of a young girl outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রীর কথা মনে করিয়ে দেওয়ায় ৫ বছরের মেয়েকে হত্যা

বইমেলায় ডা. তৌছিফুর রহমানের বই উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় ডা. তৌছিফুর রহমানের ‘ক্যান্সার সচেতনতাই মুক্তি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT