চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিবাচক সাড়া পাচ্ছে ফাখরুলের ‘জেকে ১৯৭১’ এর টিজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 28, মে 2022
in বিনোদন
A A
উচ্চ আকাশে উড়ন্ত বিমান ও একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭১ সালের ১৩ ডিসেম্বর, ব্যাগে বোমা ও হাতে রিভলবার নিয়ে ফ্রান্সের প্যারিসের অর্লি বিমানবন্দরে দাঁড়ানো পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজের একটি বোয়িং ৭২০ বিমানের ককপিটে উঠে পড়েন ফরাসি নাগরিক জ্যঁ ক্যুয়ে। বিমানটিকে রানওয়েতে পাঁছ ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন তিনি। তার একমাত্র দাবি ছিলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের শরণার্থীদের জন্য ২০ টন ওষুধ ও ত্রাণসামগ্রী!

২৮ বছর বয়সী সেই দুরন্ত সাহসী যুবককে নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ‘ভুবন মাঝি’ খ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খান। তার সিনেমার নাম ‘জেকে ১৯৭১’। এটিকে বলা হচ্ছে, ‘মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আন্তর্জাতিক সিনেমা।’

নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান গড়াই ফিল্মস থেকে শনিবার দুপুরে প্রকাশিত হলো ‘জেকে ১৯৭১’ সিনেমাটির টিজার। ১ মিনিট ১৫ সেকেন্ডের এই টিজারে দুঃসাহসী ফরাসি যুবক ও বিমান ছিনতাইয়ের ঘটনার পাশাপাশি উঠে এসেছে বিমানের ভেতরে যাত্রীদের উদ্বেগ, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ফরাসি একজন নাগরিকের এমন দাবির প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের রাজনীতিবীদদের তৎপরতা।

টিজার প্রকাশের ঘণ্টাখানেকের মধ্যেই সাধারণ সিনেপ্রেমীরা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন, সেইসঙ্গে জানাচ্ছেন ইতিবাচক মন্তব্য। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা ফাখরুল আরেফীন খান নিজেও। এ বিষয়ে তিনি বলেন, টিজার প্রকাশের সাথে সাথেই সবার খুব সাড়া পাচ্ছি। সবাই এটি দেখে প্রশংসা করছেন, ইতিবাচক মন্তব্য করছেন- দেখে ভালো লাগছে।

‘জেকে ১৯৭১’ মুক্তির পরিকল্পনা জানতে চাইলে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, সিনেমার সব কাজ শেষ হয়েছে আগেই, মাত্রই টিজার প্রকাশ করলাম। সেপ্টেম্বরের দিকে ট্রেলার প্রকাশ করবো। আর সব ঠিক থাকলে হয়তো ডিসেম্বরে সিনেমা হলে মুক্তির বিষয়টি চূড়ান্ত করবো।

সিনেমায় দুঃসাহসী ফরাসী যুবক জ্যঁ ক্যুয়ের চরিত্র রূপদান করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। ‘গণ্ডি’র পর দ্বিতীয়বারের মতো ফাখরুলের সিনেমায় কাজ করলেন পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড এবং রাশিয়ান অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি ও পশ্চিমবঙ্গের ইন্দ্রানীলসহ আরো প্রায় ৩৬ জন অভিনয়শিল্পী।

Tags: গণ্ডিজেকে ১৯৭১টিজারফাখরুল আরেফিন খানবিমান ছিনতাইভুবন মাঝিলিড বিনোদনসিনেমাসৌরভ শুভ্র দাশ
Previous Post

ডলারের চাহিদা মেটানো বড় চ্যালেঞ্জ: গভর্নর

Next Post

ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগে আটক ২

Next Post
অভিযোগের পর হাসপাতাল চত্বরে পুলিশ ও রোগীর পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগে আটক ২

আবদুল গাফফার চৌধুরীর দাফনের সময় মরদেহের উপর বাংলাদেশের পতাকা ঢেকে রাখা হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবদুল গাফফার চৌধুরীর দাফন সম্পন্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT