বাড়তে থাকা মূল্যস্ফীতি এবং ডলারের চাহিদা মেটানো এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে স্বীকার করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এ অবস্থায় অপ্রয়োজনীয় আমদানি কমিয়ে আনতে ব্যাংকারদের, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি। গভর্নর আশা করছেন, সবার সহযোগিতা পেলে করোনা মহামারি মোকাবেলার মত এবারো পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল হবে বাংলাদেশ।








