চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের দ্রুত বিদায় চান ফ্রান্স ডিফেন্ডার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 03, ডিসেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
Brazil and Serbia football players after FIFA World Cup match in Qatar 2022. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালে খেলেন দুজনে, বিশ্বকাপে ফেভারিট তকমা মেখে আছে গ্যাব্রিয়েল জেসাসের ব্রাজিল ও উইলিয়াম সালিবার ফ্রান্স। রাউন্ড অব সিক্সটিনের পর কোয়ার্টার ও সেমির বাধা উতরাতে পারলেই দেখা হবে দুজনের। তবে শিরোপার মঞ্চে নয়, ফ্রেঞ্চ ডিফেন্ডার সালিবা চাচ্ছেন দ্রুতই যেন সেলেসাওরা বিদায় নেয়।

ব্রাজিলের বাদ পড়া চাইলেও ক্লাব সতীর্থ জেসাস ভালো করুক সেটা চাইছেন ফরাসিদের রক্ষণ তারকা। শুক্রবার ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে প্রশংসায় ভাসিয়ে বলেছেন, ‘তিনি সেরা খেলোয়াড়, চলতি বছর আর্সেনালের হয়ে দারুণ কিছু এনেছেন। আশা করি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করবে জেসাস। কিন্তু আজ বলছি, আমি চাই যত দ্রুত হোক ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়ুক।’

বিশ্বকাপে এপর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ফ্রান্স-ব্রাজিল। জয়ের পরিসংখ্যানে এগিয়ে ফরাসিরা। ১৯৯৮ সালের ফাইনাল ও ২০০৬ সালের কোয়ার্টার ফাইনালে সেলেসাওদের হারিয়েছিল তারা। ১৯৮৬ সালে ১২০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারের ফলও এসেছিল ফ্রান্সের পক্ষে। ১৯৫৮ বিশ্বকাপে পেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৫-২ গোলের জয় পেয়েছিল সেলেসাও দলটি। সেই হিসেবে সতীর্থ বন্ধু জেসাসকে সতর্কও করে দিয়েছেন সালিবা।

সতীর্থের দলের বাদ পড়া চাওয়ার কারণ খোলাসা না করলেও ফ্রান্স আছে টানা বিশ্বকাপের লক্ষ্যে। শেষ ষোলোয় আল সুমামা স্টেডিয়ামে পোল্যান্ডের বিপক্ষে লড়বে দিদিয়ের দেশমের দল। ৫ ডিসেম্বর স্টেডিয়াম ৯৭৪-এ সাউথ কোরিয়ার মুখোমুখি হবে টিটের শিষ্যরা। নকআউটের তিনটি ম্যাচ উতরে ফাইনালে আসতে পারলে দেখা হবে ফ্রান্স ও ব্রাজিলের। সেক্ষেত্রে সালিবার আশা অপূর্ণই থাকবে।

Tags: আর্সেনালকাতার বিশ্বকাপ-2022জেসাসফিফা বিশ্বকাপ ফ্রান্সফিফা বিশ্বকাপ ব্রাজিলসেমিলিড ফিফা বিশ্বকাপস্টেডিয়াম ৯৭৪
Previous Post

নিম্ন আদালতে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিতে আইনি নোটিশ

Next Post

আরেকটি ভারত সিরিজের আগে আড়ালে মোস্তাফিজ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজ অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেকটি ভারত সিরিজের আগে আড়ালে মোস্তাফিজ

কর্মক্ষেত্রে আলোচনা ও মতবিনিময় চলমান, চারজন ব্যক্তি বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানমন্ডিতে কো-ওয়ার্কিং স্পেস ‘মোড়’-এর নতুন শাখা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT