চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানমন্ডিতে কো-ওয়ার্কিং স্পেস ‘মোড়’-এর নতুন শাখা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 03, ডিসেম্বর 2022
in তথ্যপ্রযুক্তি
A A
কর্মক্ষেত্রে আলোচনা ও মতবিনিময় চলমান, চারজন ব্যক্তি বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে সব উদ্যোক্তা, ক্ষুদ্র বা ছোট ব্যবসায়ী, ফ্রিলান্সার যাদের নিজস্ব কোনো অফিস বা কাজ করার জন্য যুঁৎসই কোনো কো-ওয়ার্কিং স্পেস নেই তাদের নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করার জন্য অবারিত সুযোগ নিয়ে এল ‘মোড়’ স্পেস লি.।

শনিবার ৩ ডিসেম্বর এক আড়ম্বরপুর্ণ অনুষ্ঠান-এর মাধ্যমে ধানমন্ডির ২৭ নাম্বার রোডের মাথায় অবস্থিত সপ্তক টাওয়ারের সপ্তম তলায় ‘মোড়’ এর নতুন এই অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সকালে উদ্বোধনী পর্বে সূচনা বক্তব্য প্রদান করেন ‘মোড়’-এর কো-ফাউন্ডার এবং সিইও আর্কিটেক্ট নাবিলা নওরিন এবং কো-ফাউন্ডার আর্কিটেক্ট নাহিদ শারমিন। বিভিন্ন পর্বে প্যানেল আলোচনায় সঞ্চালনের দায়িত্ব পালন করেন ইন্টেলিজেন্ট মেশিন-এর প্রতিষ্ঠাতা মোহাম্মাদ অলি আহাদ এবং কাইজেন সিআরএস-এর প্রতিষ্ঠাতা দেবজিৎ সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানটিকে বৈচিত্রময় করে তুলতে সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্যোক্তা সম্ভাবনা এবং উদ্যোক্তা বান্ধব পরিবেশ তৈরিতে করণীয় দিকগুলো নিয়ে বিভিন্ন সেশনে আলোচনা করা হয়। আলোচনা পর্বে উদ্যোক্তা সংশ্লিষ্ট বিষয় বিষেশজ্ঞরা তাদের অভিজ্ঞতা এবং ভবিষ্যত করণীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন।

সূচনা বক্তব্যে ‘মোড়’-এর কো-ফাউন্ডার এবং সিইও আর্কিটেক্ট নাবিলা নওরিন বলেন, ‘‘যাঁরা অফিস ম্যানেজমেন্ট-এর ঝক্কি-ঝামেলার মধ্যে না থেকে কেবলই নিরিবিলি এক শান্তিপূর্ণ স্বাচ্ছন্দ্যময় পরিবেশে নিজের কাজ করতে চান তাদের জন্য ‘মোড়’ এই অপূর্ব সুযোগ তৈরি করেছে। এখানে কাজ করার পাশাপাশি বিভিন্ন সভা, কর্মশালারও আয়োজন করা যাবে।’ বিভিন্ন পর্বের আলোচনা ও কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের তরুণ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। আলোচনায় প্রশ্নোত্তর পর্বে আলোচকরা তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেন।

‘মোড়’ এর এই নতুন শাখার উদ্বোধন উপলক্ষ্যে একই সাথে সারাদিনব্যাপী উদ্যোক্তা মেলা ‘ফেস্ট অফ প্রফেশনাল’-এর আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন উদ্যোক্তা যেমন-সুস্থ অ্যাপ, মনের বন্ধু, দ্য টেক একাডেসি, স্মিথস, কার্টুন পিপল, উকিল, ফ্লাই ফার লেডিস, গুণবতী ইতাদি প্রতিষ্ঠান তাদের সেবা এবং পণ্য উপস্থাপন করে। অনুষ্ঠান এর দ্বিতীয়ার্ধে মোড় স্পেস লি. এর সেবা নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পরিষেবাসমুহ উপস্থিত দর্শনার্থীদের সামনে পরিবেশন করেন। এছাড়া একই সাথে আরও কিছু কর্মশালা অনুষ্ঠিত হয় যেখানে অংকন শিক্ষা নিয়ে ‘দি কার্টুন পিপল’, মানসিক স্বাস্থ্য বিষয় নিয়ে ‘মনের বন্ধু’, আলোকচিত্র এবং শিশুদের প্রযুক্তিগত শিক্ষা বিষয়ক নিয়ে ‘দি টেক একাডেমি’ অংশগ্রহণ করে। সবশেষে সন্ধ্যায় কাকতালের অংশগ্রহণে মনোমুগ্ধকর কনসার্টের মাধ্যমে আয়োজনটি সমাপ্ত হয়।

কো-ওয়ার্কিং স্পেস এর প্রয়োজনীয়তা বর্তমান করোনা পরবর্তী সময়ে অনস্বীকার্য। আর্কিটেক্ট নাবিলা নওরিন এবং আর্কিটেক্ট নাহিদ শারমিন এই দুই তরুণ উদ্যোক্তার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ‘মোড়’ স্পেস লি. ২০১৫ সালে তাদের যাত্রা শুরু করে। ‘মোড়’ নিরাপদ, উৎপাদনমুখি কো-ওয়ার্কিং স্পেস পরিষেবা উদ্যোক্তা কম্যুনিটি এবং ব্যাক্তি পর্যায়ে দিয়ে আসছে। মোড় সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: www.moarbd.com.

Previous Post

আরেকটি ভারত সিরিজের আগে আড়ালে মোস্তাফিজ

Next Post

আর্জেন্টিনা আজ সবদিক দিয়েই এগিয়ে: জোসী

Next Post
আর্জেন্টিনা ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা আজ সবদিক দিয়েই এগিয়ে: জোসী

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে মৃত্যু নেই, কমেছে নতুন শনাক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT