চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া: কে খেলবে কোন কৌশলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:45 অপরাহ্ন 03, ডিসেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়রা বিশ্বকাপের আগে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে বিভিন্ন কৌশল অবলম্বন করে ও বিভিন্ন পদ্ধতি মেনে এই খেলাটি খেলা সম্ভব। বিষয়টি যেমন নির্ভর করে কোচের উপর, তেমনি খেলোয়াড়রা কৌশলগুলোর সাথে কতটা খাপ খাওয়াতে পারছে, সেটিও অত্যন্ত জরুরি।

দলের সেট-আপ নানা সময় পাল্টে যায় প্রতিপক্ষের জালে বল ঢোকানোর জন্য। এখানে যেমন বিভিন্ন ফরমেশনের দেখা মেলে, একই সাথে দেখা যায় দল কীভাবে ম্যাচের যেকোনো মুহূর্ত বিচার করে সঠিক সিদ্ধান্তটি নেওয়ার ক্ষমতা দেখায়। আর্জেন্টিনা আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে কী করতে পারে। অন্যদিকে অস্ট্রেলিয়াই বা এই শক্তিশালী দলটির বিরুদ্ধে কতোটা প্রস্তুত ডেনমার্কের বিপক্ষে দারুণ জয়ের পর?

বক্স টু বক্স মিডফিল্ডারদের স্কিলের বিষয়টি থাকবে আর্জেন্টিনার ক্ষেত্রে। বিশেষ করে তাদের মিড আর ফ্রন্ট থ্রি খুবই ক্ষিপ্র, খুবই মেধাবী। মেসি প্রায়ই ফলস নাইন ধরে খেলবেন। এটি প্রতিপক্ষের জন্য বিশাল ঝামেলা। আর উইং অ্যাটাকগুলোও প্রখর করে তুলতে সহায়তা করবেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। টাচলাইন থেকে আসা ক্রসগুলো আর্জেন্টিনার জন্য আশীর্বাদ হয়ে উঠবে। যদিও ডি মারিয়া আজ খেলবেন কি না তা এখনো জানা যায়নি।

শেষ খবর পাওয়া গেছে, ইনজুরি তাকে ভোগাচ্ছে। আর্জেন্টিনার সেই মানের স্ট্রাইকার রয়েছে যাদের গতি এবং শরীরের ছন্দ ঈর্ষণীয় যা অস্ট্রেলিয়ার জন্য খুবই বেদনাদায়ক হতে পারে। তবে আর্জেন্টিনা ক্ল্যাসিক ৪-৪-২ খেলছে না, এতে সন্দেহ নেই। মিড আর ফ্রন্ট মিলিয়ে এই সিক্স যেমন উপর দিকটায় চাপ দেবে, ঠিক একইভাবে রক্ষণভাগের চারজন হাই প্রেসিং ফুটবল খেললে আর মিড ও ফ্রন্টের অন্তত চারজন ইন্টারসেপ্ট করলে অস্ট্রেলিয়াকে পজেশনের জন্য মরিয়া হয়ে উঠতে দেখা যেতে পারে। আর্জেন্টিনার মিডফিল্ড অত্যন্ত পরিশ্রমী।

তারা খুব ছোট জায়গায় যেমন বলের আদান-প্রদান করতে পারেন, ঠিক একইভাবে ফুলব্যাকদের সাপোর্ট-ও করতে জানেন। সাথে তাদের বাড়তি শক্তি হচ্ছে লাইনগুলোতে বল ছাড়া এবং দুর্দান্ত সব কাট ব্যাক করার ক্ষমতা। এইটিন ইয়ার্ডের বাইরে প্রতিটি ইঞ্চি মেসির ফ্রি-কিকের জন্য। তাই ওসব এলাকায় অজিরা যদি ফাউল করে বসে তাহলে কিপারের ঘাম ঝরবে, সন্দেহ নেই।

আর্জেন্টিনা ফুটবল দল অনুশীলনে ব্যস্ত, খেলোয়াড়রা হাসিমুখে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্ট্রাল মিডফিল্ডে আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে হচ্ছে। তাদের ডিফেন্সিভ মিডফিল্ডের কোনো প্রয়োজন নেই। ইউরোপিয়ান ফুটবলে আমরা টিকিটাকার শুরুটা দেখলেও ল্যাটিন আমেরিকার এই অভিজাত দলটি আজকের ম্যাচে টিকিটাকার আশ্রয়-ও নেবে।

ডিফেন্সের বল কন্ট্রোল যেহেতু ভালো আর মিডফিল্ড-স্ট্রাইকারদের যোগাযোগ যেহেতু অসাধারণ, তাই মনে হয় খুব স্বাচ্ছন্দ্যে ওয়ান-টু-ওয়ান এবং রিসিভিং-এ আর্জেন্টিনাই এগিয়ে থাকবে। এক্ষেত্রে রক্ষণভাগও অনেকটা উঠে খেলে পুরো অ্যাটাকে সহযোগিতা করতে পারে। তখনই আমরা এই ওয়াল পাসগুলো দেখতে পারবো বলে আশা করছি।

অস্ট্রেলিয়া যদি কোনো কারণে ম্যাচে এগিয়ে যায় তাহলে তাদের কৌশল হবে পার্ক দ্য বাস। মানে সবাই মিলে ডিফেন্স-এ। এটাই স্বাভাবিক ছোট দলগুলোর জন্য। তবে অস্ট্রেলিয়া যদি খুব বেশি অ্যাটাকে যেতে চায়, তাহলে হুট করে কাউন্টার অ্যাটাক করে বসতে পারে আর্জেন্টিনা। কারণ তাদের সলিড ডিফেন্স শুধু দৃঢ়ই না, অনেক বেশি গোছানো। যারা খুব দ্রুত ডিপ মিডফিল্ডারকে বল ঠেলে দিলেই উইংগারদের বেশ স্পেস নিয়ে আক্রমণ করতে দেখা যেতে পারে। প্রতিপক্ষ তাদের পিঠ ঘোরানোর আগেই, অর্থাৎ রিসেট হওয়ার আগেই প্রায় তিন থেকে চারজন এমনকী পাঁচজনকেও বল নিয়ে অস্ট্রেলিয়ার হাফে ছুটে যেতে দেখতে পারি আমরা।

অস্ট্রেলিয়া অবশ্য একজন একক অ্যাটাকারকে উপরে রেখে খেলাতে পারে। তবে সেটা খুব একটা কাজে আসবে না। ওভার-ডিফেন্সিভ হলে বেশিক্ষণ প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো দুষ্কর হয়ে পড়ে। বিশেষ করে অস্ট্রেলিয়ার উইংগারেরা যদি ডিফল্ট ডিফেন্স হয়ে যায়, তাহলে তো চাপ সামলানো আরও কঠিন হয়ে দাঁড়াবে।

খেলোয়াড়রা মাঠে একত্রিত হয়ে দলের জন্য প্রার্থনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাউন্টার অ্যাটাকটাকেই হয়তো অস্ট্রেলিয়ানরা বেছে নিতে চাইবে। আর আর্জেন্টিনার লক্ষ্যই থাকবে পজেশন ধরে ফেলা শুরুতেই। লং বল গেম কোনো দলই খেলবে না বলে মনে হয়। কারণ ডিফেন্সিভ মিডফিল্ডার যেহেতু আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে না তাই ওই কৌশলে কোনো দলই যাবে বলে মনে হয় না। আর লং বল গেমে উইংগারদের উপর-ও বেশ চাপ পড়ে যায়, কারণ একইসাথে ডিফেন্স-ও করতে হয় আবার অ্যাটাক-ও সাজিয়ে মুখ্য ভূমিকা রাখতে হয়।

হ্যাঁ, এটি ঠিক আর্জেন্টিনা হাই প্রেসিং ফুটবল খেলবে। সেক্ষেত্রে ওটামেন্ডিকে সাবধানে খেলতে হবে। তার ফাউল করার বিষয়টি অনেকটাই ন্যাচারাল। বড় ধরনের ফাউল করে বসলে বিপদ। প্রতিপক্ষের ডিফেন্সিভ থার্ডে বা আর একটু উপরে আর্জেন্টিনার হাই লাইন আমরা দেখবো। কারণ যতো দ্রুত আর্জেন্টিনা প্রতিপক্ষের পা থেকে বল ছিনিয়ে নেবে ততো বেশি স্কোরিং সম্ভাবনা বাড়বে আর্জেন্টিনার।

কোনো গোল প্রেডিকশনে না গিয়ে বরং সাধারণ ম্যাচ প্রেডিকশনে আর্জেন্টিনাকে অবশ্যই এগিয়ে রাখছি। আর ১২০ মিনিটের ম্যাচে যদি খেলা গড়ায়, তাহলে শেষ দিকটা নাটকীয় হবে বলেই মনে হচ্ছে। তাই দম ধরে সঠিক খেলাটা খেলতে হবে মগজ দিয়ে। দুটি দলই মুখিয়ে আছে আজকের ম্যাচের জন্য। সেরা দলটিই জিতুক, এমনটাই প্রত্যাশা। দর্শক হিসেবে আমরাও মুখিয়ে আছি একটি দারুণ ম্যাচ উপভোগের জন্য।

Tags: ওটামেন্ডিকাতার বিশ্বকাপ-2022ফলস নাইনফিফা বিশ্বকাপ অস্ট্রেলিয়াফিফা বিশ্বকাপ আর্জেন্টিনামেসিলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

বিশ্বকাপের উত্তাপ: ১৫ ডিসেম্বর আসছে না ‘কারাগার-২’

Next Post

নিম্ন আদালতে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিতে আইনি নোটিশ

Next Post
আইনি নোটিশের সাথে সম্পর্কিত বিচার ব্যবস্থা প্রতীকী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিম্ন আদালতে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিতে আইনি নোটিশ

Brazil and Serbia football players after FIFA World Cup match in Qatar 2022. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের দ্রুত বিদায় চান ফ্রান্স ডিফেন্ডার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT