চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ অভিষেকে লে সেলসোর গোল, প্রথমার্ধে ২ গোলে এগিয়ে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 পূর্বাহ্ন 28, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার খেলোয়াড় লে সেলসো গোল করে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দুই ম্যাচে জয়, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত হয় আর্জেন্টিনার। তৃতীয় ও শেষ ম্যাচটি  দাঁড়ায় নিয়মরক্ষার। একাধিক পরিবর্তন নিয়ে জর্ডানের বিপক্ষে নামে আলবিসেলেস্তেরা। ছিলেন না লিওনেল মেসি, রদ্রিগো ডে পলরা। তাতেও অবশ্য ছন্দে ব্যাঘাত ঘটেনি। ঝলক দেখান জিওভানি লো সেলসো ও লৌতারো মার্টিনেজরা। প্রথমার্ধে লিড তুলে নিয়েছে ২-০ গোলে।

ডালাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটে জালের দেখা পায় আর্জেন্টিনা। লৌতারো মার্টিনেজের কাছ থেকে বল পেয়ে জিওভানি লো সেলসোর দিকে বল বাড়ান জুলিয়ান আলভারেজ। বল নিয়ন্ত্রণে নিয়ে বুটের বাইরের অংশ দিয়ে দারুণ এক শটে জালে বল পাঠান আলবিসেলেস্তে উইঙ্গার। তবে লাইন্সম্যান আগেই অফসাইডের পতাকা তোলেন। তাতে গোল পাওয়া হয়নি বিশ্বচ্যাম্পিয়নদের।

১৯ মিনিটে লিড পায় আর্জেন্টিনা। ডি বক্সের বাইরে লো সেলসোকে ফেলে দিয়ে হলুদ কার্ড দেখেন মুহান্দ আবু ত্বহা। ফ্রি কিক পায় আর্জেন্টিনা। ফ্রি কিক থেকে বল সরাসরি জালে পাঠান লো সেলসো। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ অভিষেকেই গোলের দেখা পান তিনি।

৩১ মিনিটে লিড দ্বিগুণ হয় আর্জেন্টিনার। জুলিয়ানো সিমিওনের বাড়ানো বলে লৌতারো মার্টিনেজ গোলমুখে শট নেন, তবে বল ফেরত আসে বারে লেগে। ফিরতি বলে ডাইভ দিয়ে হেড করেন মার্কোস সেনেসি। বল প্রতিহত করেন জর্ডান গোলরক্ষক। তবে সেসময় বল ক্লিয়ার করতে চেয়েছিলেন এহসান হাদ্দাদ, তার পা গিয়ে লাগে সেনেসির চেহারায়। পরে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। স্পট কিক থেকে জর্ডান জালে বল পাঠান মার্টিনেজ।

পরেও একাধিক সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। তবে গোলরক্ষকের কল্যানে রক্ষা পায় জর্ডান। শেষ অবধি ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় লিওনেল স্কালোনি শিষ্যরা।

Tags: আর্জেন্টিনাআলভারেজওটামেন্ডিজর্ডানফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

নকআউটে পর্তুগালের সামনে ক্রোয়েশিয়া, ৫২ বছর পর ফিরে কঙ্গোর ইতিহাস

Next Post

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

Next Post
ভূমিকম্পের ফলে ভেনেজুয়েলার ধ্বংসপ্রাপ্ত ভবন ও ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

নদীতে ইট বেঁধে ফেলা কুকুরের ছবি, গ্রেপ্তার আরও ১. Channel i News - চ্যানেল আই নিউজ

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT