চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 পূর্বাহ্ন 28, জুন 2026
in অপরাধ
A A
নদীতে ইট বেঁধে ফেলা কুকুরের ছবি, গ্রেপ্তার আরও ১. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে কুকুরের গলায় রশি দিয়ে ইট বেঁধে নদীতে ফেলা হচ্ছে। ছবি: ভিডিও থেকে

নরসিংদীতে কুকুরের গলায় রশি দিয়ে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।

গ্রেপ্তার হলেন—নরসিংদী সদর উপজেলার কামারগাঁও গ্রামের আব্দুল আজিজের স্ত্রী শাহিনারা বেগম (৫২)।

এরআগে গতকাল শুক্রবার প্রধান অভিযুক্ত আসামি মোহাম্মদ আলীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে নরসিংদী সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ২৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজের ওপর থেকে একটি কুকুরের গলায় রশি লাগিয়ে রশির অপর প্রান্তে ইট বেঁধে জীবিত অবস্থায় নদীতে ফেলে দেওয়া হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি নরসিংদী জেলা পুলিশের নজরে আসে।

পুলিশ সুপারের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে নরসিংদী সদর থানা পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শাহিনারা বেগমকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।

নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক বলেন, “ভিডিওটি পাওয়ার পরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tags: কুকুর হত্যাগ্রেপ্তারনরসিংদী
Previous Post

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

Next Post

ইতিহাদের ঢাকা-আবুধাবি রুট চালু, উদ্বোধনী ফ্লাইটেই সব আসন বিক্রি

Next Post
ঢাকা থেকে আবুধাবি যাওয়ার এয়ারপোর্টে এয়ারলাইনসের বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাদের ঢাকা-আবুধাবি রুট চালু, উদ্বোধনী ফ্লাইটেই সব আসন বিক্রি

নরসিংদীতে কুকুর হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি, ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে কুকুর হত্যায় আরও ২ জন গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT