চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হটফেভারিট ফ্রান্সকে হারাল আইভরি কোস্ট, জার্মানদের জন্য আবারও দুঃস্বপ্ন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:18 পূর্বাহ্ন 05, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্সের বিরুদ্ধে আইভরি কোস্টের ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের ৬ দিন আগে হোঁচট খেল শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্স। কৌশলগত দিক থেকে এগিয়ে থাকা দলগুলোর মধ্যে ফরাসিরা বেশ এগিয়ে। গত রাতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে গেছে দিদিয়ের দেশমের সেই শিষ্যরাই। আফ্রিকার দেশটির জয় বেশ ভাবাবে গত দুই আসরে গ্রুপপর্ব অতিক্রম করতে না পারা জার্মানিকেও। কারণ দল দুটি মহাযজ্ঞে খেলবে একই গ্রুপে।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচের ৪৫তম মিনিটে রায়ান চেরকির গোলে লিড পায় ফ্রান্স। বিরতিতে থেকে ফিরে ম্যাচ আর নিজেদের করে রাখতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের ৫৩ মিনিটে গুয়েলা ডুয়ের গোলে সমতায় ফেরে সফরকারী দল। ৮৪ মিনিটে আমাদ ডায়ালোর গোলে ২-১এ জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকার দেশটি আইভরি কোস্ট।

বিশ্বকাপে গত দুই আসরের ফাইনাল খেলা ফ্রান্স এ ম্যাচের আগেও ছিল ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে। ম্যাচের পর দুই ধাপ পিছিয়ে নেমে এসেছে তিনে। দুই ধাপ এগিয়ে আবারও শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা।

গত রাতের ম্যাচ বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে জার্মানির জন্য। বিশ্বকাপে ‘ই’ গ্রুপে কুরাসও এবং ইকুয়েডরের সঙ্গে লড়বে দল দুটি। ২০১৪ বিশ্বকাপ জয়ের পর ২০১৮ আসরে রাশিয়াতে মেক্সিকো এবং সাউথ কোরিয়ার বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নেয় জার্মানি। ২০২২ কাতার বিশ্বকাপে জাপানের বিপক্ষে হার এবং স্পেনের বিপক্ষে ড্রয়ে টানা দ্বিতীয়বার গ্রুপপর্বে থেকে বিদায় নেয় চারবারের চ্যাম্পিয়নরা।

এবার জার্মানির লক্ষ্যভেদ করতে বাধা হতে পারে আইভরি কোস্ট। ফ্রান্সের বিপক্ষে ম্যাচজুড়ে ৪১ শতাংশ বল দখলে রাখে আফ্রিকার দেশটি। ফরাসিদের শক্ত ডিফেন্সের বিপক্ষে ৭টি শটের মধ্যে ৩টি ছিল লক্ষ্য বরাবর, যার থেকে গোল হয় দুটি। ফরাসিরা ম্যাচে একের পর এক আক্রমণ চালালেও রুখে দেয় আইভরি রক্ষণভাগ।

আইভরি কোস্ট এবং জার্মানি আগে একবার দেখায় ২-২ গোলে ড্র করেছিল। ২১ জুন বাংলাদেশ সময় রাত ২টায় বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে দুদল।

Tags: আইভরি কোস্টজার্মানিফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টস
Previous Post

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মায় পড়ল যাত্রীবাহী বাস

Next Post

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

Next Post
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে যাওয়ার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট, বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতিনকে জেলেনস্কির খোলাচিঠি, সরাসরি বৈঠকের প্রস্তাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT