চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনকে জেলেনস্কির খোলাচিঠি, সরাসরি বৈঠকের প্রস্তাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:18 অপরাহ্ন 05, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট, বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিনের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তিনি যুদ্ধের অবসানে দুই দেশের সরাসরি আলোচনার ওপর গুরুত্বারোপ করেন এবং আলোচনার পুরো সময়জুড়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানান।

আজ ৫ জুন শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রায় ১ হাজার ৮০০ শব্দের ওই চিঠিতে জেলেনস্কি উল্লেখ করেন, ইউক্রেইন ও রাশিয়ার সরাসরি সম্পৃক্ততার মাধ্যমেই টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। যুক্তরাষ্ট্র পুনরায় ইউরোপের যুদ্ধ পরিস্থিতিকে অগ্রাধিকার দেবে এমন প্রত্যাশায় বসে থাকা ভুল হবে। চিঠিতে জেলেনস্কি রাশিয়ার ভেতরে ইউক্রেইনের সাম্প্রতিক হামলার প্রসঙ্গও তুলে ধরেন।

একই সঙ্গে দীর্ঘদিন ক্ষমতায় থাকা পুতিনের বয়স ও নেতৃত্ব নিয়েও মন্তব্য করেন, যা চিঠিটিকে কিছুটা চ্যালেঞ্জিং ও সমালোচনামূলক রূপ দিয়েছে। তবে সমালোচনার পাশাপাশি আলোচনার আহ্বান জানিয়ে জেলেনস্কি লেখেন, ইউক্রেইন আমাদের এবং আপনার মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটানোর প্রস্তাব দিচ্ছে। আমি একটি বৈঠকের প্রস্তাব করছি।

এদিকে ক্রেমলিন জানিয়েছে, তারা জেলেনস্কির চিঠি পেয়েছে এবং বিষয়টি পুতিনকে অবহিত করা হবে। তবে রাশিয়ার পক্ষ থেকে আগের অবস্থানই পুনর্ব্যক্ত করা হয়েছে। ক্রেমলিন বলেছে, জেলেনস্কি চাইলে মস্কোতে এসে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

এর আগে বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে এক সংবাদ সম্মেলনে পুতিন যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন, “শান্তি চুক্তিতে পৌঁছাতে রাশিয়া প্রস্তুত থাকলেও ইউক্রেইনকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপস করতে হবে।” পুতিন একই সঙ্গে জেলেনস্কির প্রেসিডেন্ট হিসেবে বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “জেলেনস্কি ইউক্রেইনের বৈধ প্রতিনিধি কি না, তা এখন আইনি বিশ্লেষণের বিষয়।”

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দুই নেতার সম্ভাব্য বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, আমি মনে করি তাদের বৈঠক করা উচিত। এটি খুবই ভালো হবে। কাজটি শেষ করুন। উভয় পক্ষকেই কিছু বিষয়ে আপস করতে হবে এবং শেষ পর্যন্ত তারা তা করবে বলেই তার বিশ্বাস।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মনোযোগ বর্তমানে মধ্যপ্রাচ্যের ইরান সংকটের দিকে বেশি কেন্দ্রীভূত থাকায় ইউক্রেইন যুদ্ধের কূটনৈতিক সমাধান নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Tags: জেলেনস্কিপুতিন
Previous Post

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

Next Post

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

Next Post
জরুরি বিভাগে পুলিশ ও সাধারণ মানুষ উপস্থিত, ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

দুই শিশু স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত, এক শিশু ব্যাগ নিয়ে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুস্থ আছেন মনিকা, শিউলির চোখেমুখে বেদনার ছাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT