চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ফুটবল এবং আমাদের ছেলেবেলা

মানবজমিনের সৌজন্যে

ফরিদুর রেজা সাগর by ফরিদুর রেজা সাগর
3:29 অপরাহ্ন 12, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশি রাজনীতিবিদ, পাঞ্জাবি শার্ট ও পতাকা সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের ছেলেবেলায় দেখেছি প্রত্যেকটি পাড়া-মহল্লায় একজন প্রতিশ্রুতিশীল সংগঠক থাকতেন। তারা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কিংবা ক্রীড়া সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। শিশুদের মানস গঠনে কাজ করতেন। তদের কেউ ছিলেন স্কাউট লিডার। কেউ স্পোর্টস লিডার। কেউ আবার ছোটদের নিয়ে ছুটে বেড়াতেন জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা বাংলাদেশ টেলিভিশনে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এইসব সংগঠকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাদের হাত ধরে আমরাও কিছু কাজ করেছি। সেইসব ছবি হঠাৎ করেই যেন হারিয়ে গেল। সেসব সংগঠনের অনেকগুলোই এখন আর কাজ করে না। যারা এখনো কাজ করে যাচ্ছে তাদের সাধুবাদ জানাই।

বাংলাদেশ জুড়ে এখন চলছে ফুটবল উন্মাদনা। বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়েছে। এই উন্মাদনার মধ্যে আমরাও পেছনে পড়ে নেই। পতাকা উড়িয়ে আমরাও আনন্দ প্রকাশ করি। যদিও সেই দেশ আমাদের দেশ নয়। কিন্তু আমরা আর্জেন্টিনা, স্পেন, জার্মানি কিংবা ব্রাজিলের পতাকা বুকে নিয়ে উল্লাস করি। এই অবস্থা দেখছি দীর্ঘদিন ধরে। একদিন নিশ্চয়ই বিশ্বকাপ ফুটবলে আমাদের অংশগ্রহণ হবে। মাতামাতি হবে। কিন্তু সেইদিন কবে আসবে, কে জানে। আমরা চ্যানেল আইয়ের পক্ষ থেকে বিশ্বকাপ শুরুর সঙ্গে সঙ্গে আই স্ট্রাইকার নামে একটি খেলার আয়োজন করেছি। চ্যানেল আই কার্যালয়ে মিনি একটি ফুটবল মাঠ এবং গোলপোস্ট বানানো হয়েছে।

চ্যানেল আইতে আগত বিভিন্ন সেক্টরের অতিথিগণ এই খেলায় অংশগ্রহণ করবেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সাবেক ফুটবলার বিপ্লব, এমিলি, আবদুল গাফ্‌ফার, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান ব্যক্তিত্ব শাইখ সিরাজসহ অনেকেই এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় দলের সাবেক ফুটবলার এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আমরা ফুটবল আনন্দে ভেসে যাই। অনেক দেশের পতাকা উড়াই। তবে আমাদের মনে রাখতে হবে প্রথমে আমাদের দেশের জাতীয় পতাকা উপরে রেখে পরে সাপোর্টিং দেশের পতাকা উড়াবো। কারণ মনে রাখতে হবে প্রথমে নিজের দেশ পরে অন্য দেশ।

সুন্দর প্রস্তাব। আমিও সেই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করি। কারণ সবার আগে আমাদের প্রিয় বাংলাদেশ। আমরা তো বিশ্বকাপ ফুটবল খেলি। মূল খেলায় হয়তো সুযোগ হয় না। বিশ্বকাপ একটি ঐতিহ্যবাহী খেলা। হুট করে এই খেলায় অংশগ্রহণ করা যায় না। দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে অংশগ্রহণ করতে হয়। মহাদেশ অনুযায়ী বাছাই পর্ব খেলতে হয় তারপরে নির্দিষ্টসংখ্যক দল চান্স পায় মূল পর্বে। যে কারণে খেললাম আর জিতে গেলাম সেটা হয় না। হঠাৎ করেই একটি দেশে পেলে বা ম্যারাডোনা কিংবা মেসি জন্ম নেবে না। ম্যারাডোনা যেমন আর্জেন্টিনার পতাকাকে বিশ্ব মাঝে পরিচিত করে তোলেন তেমনি পেলে ব্রাজিলের পতাকাকে সারা বিশ্বে পরিচিত করে তোলেন।

ক্রিকেটে তেমনি শচীন টেন্ডুলকার ভারতকে নাচিয়ে তোলে। সাকিব আল হাসান কিংবা তামিম, মাশরাফীরা বাংলাদেশকে পরিচিত করে তোলে। আমাদের নারী ফুটবলাররা আমাদের দেশকে আনন্দে ভাসিয়ে দেয় সাফ ফুটবল শিরোপা জিতে। জ্ঞানবুদ্ধি হবার পর থেকেই ফুটবল উন্মাদনা দেখেছি। ১৯৭৪-এ পশ্চিম জার্মানি শিরোপা জিতলো হল্যান্ডকে হারিয়ে। সেই খেলাটা বাংলাদেশ টেলিভিশন লাইভ দেখাতে পারেনি কিন্তু রেকর্ড করা অংশ দেখিয়েছিল। ১৯৭৮ সালে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো হল্যান্ডকে হারিয়ে। মনে পড়ে ম্যারিও ক্যাম্পোস নামের একজন খেলোয়াড় গোল করে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছিল। এই খেলাটি বিটিভি সরাসরি সম্প্রচার করে। ১৯৮২ সালে ইতালি চ্যাম্পিয়ন হলো পশ্চিম জার্মানিকে হারিয়ে। বিটিভি এই খেলা সরাসরি দেখানোর ফলে অসম্ভব জনপ্রিয় হলো। ১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো পশ্চিম জার্মানিকে হারিয়ে। এই খেলায় ঈশ্বরের হাত দিয়ে ম্যারোডোনা গোল করলেন। সারাবিশ্বে সাড়া পড়ে গেল। তখন সারা দেশে উন্মাদনা দেখে কে। ম্যারাডোনাকে নিয়ে ভিউকার্ড ছাপানো হলো। নানান রকম পোস্টারে ছেয়ে গেল তরুণদের ঘর। এমনকি অনেকেই স্কুল ব্যাগে ম্যারাডোনার ছবি রাখতো। ম্যারাডোনার কারণে বিনোদনে পরিণত হলো বিশ্বকাপ ফুটবল। মানে পড়ে ১৯৯০ সালে পশ্চিম জার্মানি চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনাকে কাঁদিয়ে। আমরা যারা ম্যারাডোনার সমর্থক তারাও কেঁদেছি। কেঁদেছে হাজারো তরুণ-তরুণী।

Tags: ফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

ফুটবলের মহামঞ্চে বাংলাদেশি সঞ্জয়, সঙ্গে নোরা ফাতেহি

Next Post

যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

Next Post
বাংলাদেশ ও ভারতের সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

নর্থ কোরিয়ার ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT