চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 পূর্বাহ্ন 12, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপের ফুটবল ম্যাচে চেকরা গোলের জন্য চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দুর্দান্ত এক প্রত্যাবর্তনে জয় তুলে নিয়েছে কোরিয়া। আক্রমণাত্মক খেলেও প্রথমে পিছিয়ে পড়ে কোরিয়ানরা। ২০ বছর পর বিশ্বকাপে গোলের দেখা পায় চেক। বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের শেষভাগে এসে জ্বলে উঠে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাউথ কোরিয়া।

মেক্সিকোর গুয়াদালাহারা শহরের এস্তাদিও অ্যাক্রন স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্রকে বেশ চাপে রাখে সাউথ কোরিয়া। একের পর এক আক্রমণ চালায় দলটি। এতে প্রথমদিকে খুব লাভ তুলতে পারেনি এশিয়ার দেশটি। গোল শূন্যতে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে সুযোগ তৈরি করেছিল কোরিয়া, লি জায়ে-সুংয়ের সরাসরি শট ঠেকিয়ে দেয় চেক গোলরক্ষক মাতে কোভার। ৫৫ মিনিটে সন হিউং-মিনের শটও ঠেকিয়ে দেন চেক গোলরক্ষক। একের পর এক আক্রমণ করেও যখন জালের দেখা পাচ্ছিল না কোরিয়া, সেসময় ২০ বছরের গোলখরা কাটায় চেক। ৫৯ মিনিটে ভ্লাদিমির শোফালের লং থ্রতে হেডে লাদিস্লাভ ক্রেসির গোলে লিড পায় ইউরোপের দেশটি।

এরআগে ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জান কোলার এবং টমাস রোসিকি চেকদের হয়ে শেষ গোল করেছিলেন বিশ্বকাপে।

অবশ্য লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি চেক। ৬৭ মিনিটে হোয়াং ইন-বিওম চেক গোলরক্ষক এবং রক্ষণভাগকে ফাঁকি দিয়ে শট নিলে সেটি ধীরগতিতে জালে পৌঁছায়। সমতায় ফেরে ম্যাচ। ৭৮ মিনিটে ফ্রি কিক থেকে করা শটে আসা বলে হেডে জালের দেখা পান চেকদের মিখেল সাদিলেক, অফ সাইডে বাতিল হয় সেই গোল। ম্যাচের ৮০তম মিনিটে জয়সূচক গোলটি করেন কোরিয়ার ওহ হিওন-গিউ। ম্যাচের শেষ মুহূর্তে বেশকিছু আক্রমণ চালায় চেক, তবে কোরিয়ার গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি। ২-১এ জয় নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার দলটি।

এ গ্রুপে এক ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে কোরিয়া আছে দুইয়ে। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে মেক্সিকো। বিনা জয়ে তিনে চেক এবং চারে সাউথ কোরিয়া।

Tags: চেক প্রজাতন্ত্রফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেক্সিকোলিড স্পোর্টসসাউথ কোরিয়াসেমিলিড ২০২৬
Previous Post

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

Next Post

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

Next Post
ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে অন্যান্য ব্যক্তি উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

তেলের দাম কমার কারণে বিশ্ববাজারে অর্থনৈতিক প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT